ইন্ডিয়া গ্রিনকে ইনিংস ও ৩৮ রানে হারিয়ে দলীপ ট্রফি চ্যাম্পিয়ন ইন্ডিয়া রেড
ইন্ডিয়া গ্রিনকে এক ইনিংস ও ৩৮ রানে হারিয়ে দলীপ ট্রফি চ্যাম্পিয়ন হল ইন্ডিয়া রেড। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত, সবকটি বিভাগে প্রাধান্য বিস্তার করে জয়ী দল।
ইন্ডিয়া গ্রিনকে এক ইনিংস ও ৩৮ রানে হারিয়ে দলীপ ট্রফি চ্যাম্পিয়ন হল ইন্ডিয়া রেড। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত, সবকটি বিভাগে প্রাধান্য বিস্তার করে জয়ী দল।

বেঙ্গালুরুর এম চিদাম্বরম স্টেডিয়ামে দলীপ ট্রফির ফাইনালে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়া গ্রিন। প্রথম ইনিংসে ২৩১ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ইন্ডিয়া গ্রিনের হয়ে সর্বাধিক ৭৬ রান করেন মায়াঙ্ক মারকান্ডে। ইন্ডিয়া রেডের হয়ে ৪ উইকেট নেন জয়দেব উনাদকাট। ২টি করে উইকেট নেন সন্দীপ ওয়ারিয়র, আবেশ খান।
জবাবে ব্যাট করতে নেমে ইন্ডিয়া রেডের হয়ে প্রথম ইনিংসের শুরুটা দুর্দান্ত করেন অধিনায়ক প্রিয়াঙ্ক পাঞ্চাল ও অভিমণ্যু ইশ্বরণ। ১৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অভিমণ্যু। ৩৮৮ রানে শেষ হয় ইন্ডিয়া রেডের প্রথম ইনিংস। ইন্ডিয়া গ্রিনের হয়ে সর্বাধিক ৩টি করে উইকেট নেন অঙ্কিত রাজপুত ও ধর্মেন্দ্রাশিষ জাদেজা। দুই উইকেট নেন তানবীর উল হক।
দ্বিতীয় ইনিংসে ১৫৭ রান তাড়া করতে নেমে মাত্র ১১৯ রানেই শেষ হয়ে যায় ইন্ডিয়া গ্রিন। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন সিদ্ধেশ লাড। ইন্ডিয়া রেডের হয়ে সর্বাধিক ৫ উইকেট নেন অক্ষয় ওয়াখারে। তিন উইকেট নেন আবেশ খান।












Click it and Unblock the Notifications