CWG 2022 : ইংল্যান্ড বধ করে কমনওয়েলথের ফাইনালে হরমনরা, হাড্ডহাড্ডি ম্যাচে জয় চার রানে
শনিবার বার্মিংহামের এজবাস্টনে কমনওয়েলথ গেমস ২০২২এ মহিলা ক্রিকেটের সেমিফাইনালে ভারত ইংল্যান্ডকে চার রানে হারিয়ে চলে গেল ফাইনালে। ১৬৫ রানের লক্ষ্যমাত্রা দিয়ে ইংল্যান্ডকে ২০ ওভারে তারা ছয় উইকেটে ১৬০ রানে আটকে দিল।

ভারতের হয়ে স্নেহ রানা দুটি উইকেট নেন। প্রথমে ব্যাট করে হরমোনের ভারত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৬৪ রান করেছিল। ওপেনার স্মৃতি মান্ধানা ৩২ বলে আটটি চার এবং তিনটি ছক্কা সহযোগে ৬১ রান করেন। জেমাইমা রডরিগেজ ৩১ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন, সাতটি চার মারেন তিনি। ইংল্যান্ডের বোলিং বিভাগের পক্ষে ফ্রেয়া কেম্প ভালো ফর্মে ছিলেন এবং দুটি উইকেট নেন।
কমনওয়েলথ গেমসে এবারই প্রথম রয়েছে মহিলাদের ক্রিকেট। গ্রুপ এ-তে অস্ট্রেলিয়ার কাছে হেরে অভিযান শুরু করলেও পাকিস্তানের পর বার্বাডোজকেও উড়িয়ে দেয় হরমনপ্রীত কৌরের ভারত। অস্ট্রেলিয়া বুধবার পাকিস্তানকে হারানোয় গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছে যায়। ভারত সেমিতে যায় এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে।
ওইম্যাচ দুটি দলের কাছেই ছিল ডু অর ডাই। টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেয় বার্বাডোজ। ভারত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে। তিনে নেমে ছটি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৬ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন জেমাইমা রডরিগেজ। সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ওপেনার শেফালি ভার্মা করেন ২৬ বলে ৪৩। দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ২৮ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন দীপ্তি শর্মা। স্মৃতি মান্ধানা ৫, হরমনপ্রীত কৌর ০ ও তানিয়া ভাটিয়া ৬ রানে প্যাভিলিয়নে ফেরেন। জবাবে খেলতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের দাপটে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বার্বাডোজ। শেষ অবধি ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬২ রান তোলে তারা। কাইসোনা নাইট ২০ বলে ১৬ করেন, শাকিরা সেলমান ১৬ বলে ১২ রানে অপরাজিত থাকেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ভারত অধিনায়ক ওইদিন নিজে বোলিং করেন, সবমিলিয়ে আটজন ওই ম্যাচে হাত ঘোরান।
এদিকে মহিলাদের ফ্রিস্টাইল ৫৩ কেজি (নর্ডিক) তে ভিনেশ ফোগত নাইজেরিয়ার মার্সি বোলাফুনোলুওয়া আদেকুরোয়েকে হারালেন ফলে তিনি পদকের আরও কাছে পৌঁছে গেলেন। এটা তাঁর কমনওয়েলথের দ্বিতীয় জয়। আজ নজর ছিল রেসলিংয়ের উপর কারণ এই ইভেন্টে গতকাল ভারত দুরন্ত পারফর্ম করে। আজ আরও কতগুলো খেলা ছিল। এখান থেকেই পদকের সম্ভাবনা আছে।












Click it and Unblock the Notifications