India vs Hong Kong: হংকং-এর সামনে বড় রানের লক্ষ্য রাখল ভারত, রানে ফিরলেন বিরাট কোহলি

হংকং-এর সামনে বড় রানের লক্ষ্য রাখল ভারত, রানে ফিরলেন কোহলি

টসে হারলেও ম্যাচের রাশ নিজেদের হাতেই রাখল ভারত। দুর্বল প্রতিপক্ষ হংকং-এর বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ১৯২/২ রান তুলল ভারত। বুধবার টসে জিতে ভারতকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান হংকং-এর অধিনায়ক নিজাকাত খান। তবে, তাঁর সিদ্ধান্তের খুব বেশি প্রভাব খেলায় পড়েছে বলে মনে হয় না। কারণ রান তাড়া করার ক্ষেত্রে ভারতীয় দল পারদর্শী হলেও প্রথমে ব্যাটিং করে ১৯৩ রানের যে টার্গেট হংকং-এর সামনে রেখেছে তা তাড়া করা নিজাকাত-ইয়াসিমদের জন্য কঠিন হতে চলেছে।

India vs Hong Kong: হংকং-এর সামনে বড় রানের লক্ষ্য রাখল ভারত, রানে ফিরলেন বিরাট কোহলি

এই ম্যাচে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। হংকং-এর বিরুদ্ধে অর্ধ-শতরান করেছেন বিরাট। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩৫ এবং দ্বিতীয় ম্যাচে হংকং-এর বিরুদ্ধে ৬৯ আশার আলো দেখাচ্ছে বিরাট ভক্তদের। তবে, এখনও আরও একটি সম্ভাবনা রয়েছে এবং তা হল বিরাটের এই রানে ফেরাটা কি শুধু দুর্বল বোলিং-এর বিপক্ষেই? শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে হলে আবার ব্যাটিং-এর সেই কঙ্কালসার চেহারাটা বেড়িয়ে পরবে না তো? তবে, এর উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।

বিরাট ছাড়া হংকং-এর বিরুদ্ধে যাঁর ব্যাটিং গোটা স্টেডিয়াম সহ টিভির পর্দায় চোখ রাখা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আনন্দ দিয়েছে তিনি হলেন সূর্যকুমার যাদব। দুর্বল হংকং-এর বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করেছেন সূর্য। ২২ বলে অর্ধ-শতরান পূর্ণ করেন এই ম্যাচে সূর্যকুমার যাদব। শেষ ওভারে চারটি ছয় মারেন তিনি। মুম্বইয়ের এই ক্রিকেটার অপরাজিত থাকেন ২৬ বলে ৬৮ রান করে। সূর্যকুমার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে বড় রান পাননি। ১৮ বলে ১৮ রান করে প্যাভিলিয়নে ফিরেছিলেন তিনি।

মিডল অর্ডারে বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব সফল হলেও ওপেনিং জুটিতে ভারত প্রত্যাশিত রান তুলতে পারেনি হংকং-এর বিরুদ্ধে এই ম্যাচে। ভারতের দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা এবং সহ-অধিনায়ক কে এল রাহুল শুরু ভাল করলেও ইনিংসকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। প্রথম উইকেটে তৈরি হয় ৩৮ রানের পার্টনারশিপ। রোহিত শর্মা এই ম্যাচে করেছেন ২১ রান এবং কে এল রাহুল করেছেন ৩৬ রান। হংকং-এর হয়ে একটি করে উইকেট পেয়েছেন আয়ূষ শুক্ল এবং মহম্মদ ঘাজানফার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+