সিলভার স্ক্রিনে ভারত–পাকিস্তান ম্যাচ, টি২০ ওয়ার্ল্ড কাপের ৮০ শতাংশ টিকিট বিক্রি পিভিআরে
সিলভার স্ক্রিনে ভারত–পাকিস্তান ম্যাচ, টি২০ ওয়ার্ল্ড কাপের ৮০ শতাংশ টিকিট বিক্রি পিভিআরে
খেলাপ্রেমী মানুষদের ক্রিকেট নিয়ে উত্তেজনা থাকবে না সে কখনও কি হয়। সেরকমই টি২০ ওয়ার্ল্ড কাপ নিয়ে মানুষের পাগলামি এখন তুঙ্গে রয়েছে। উল্লেখ্য বিরাট কোহলির ভারত ২৪ অক্টোবর তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তানের বিরুদ্ধে। আর সেই ম্যাচ বড় পর্দায় দেখানোর সিদ্ধান্ত নিয়েছে পিভিআর সিনেমা। এই ম্যাচের উত্তেজনা এতটাই তুঙ্গে যে পিভিআর সিনেমায় লাইভ টেলিকাস্ট দেখার জন্য ইতিমধ্যেই অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। অন্যদিকে ব্রডকাস্টার স্টার স্পোর্টস রেকর্ড মূল্যে ম্যাচের জন্য বিজ্ঞাপনের স্পট বিক্রি করেছে এবং খেলার টিকিট সম্পূর্ণভাবে বিক্রি হয়ে গিয়েছে বলে জানিয়েছে।

৩৫ টি শহরের ৭৫ টি স্ক্রিনে পিভিআর ভারত–পাকিস্তান ম্যাচ দেখানোর সিদ্ধান্ত নিয়েছিল এবং তার প্রতিক্রিয়া মারাত্মকভাবে সামনে এসেছে। জানা গিয়েছে, ৭৫টি স্ক্রিনের ৮০ শতাংশ খেলার টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। পিভিআরের মুখ্য এক্সিকিউটিভ গৌতম দত্ত এ প্রসঙ্গে বলেন, 'মহারাষ্ট্রে সিনেমা হলগুলি পুনরায় খোলার ফলে লাইভ ম্যাচ এ রাজ্যেও স্ক্রিনিং হবে। রবিবারের ম্যাচের জন্য, ৮০ শতাংশ বরাদ্দ আসন ইতিমধ্যেই বুক হয়ে গিয়েছে।’ পিভিআর সিনেমার তরফে জানানো হয়েছে তাদের সঙ্গে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সঙ্গে একটি চুক্তি সম্পাদিত হয়েছে। যার ফলে ভারতের ম্যাচ ছাড়াও তারা সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের প্রর্দশনী করতে পারবে।
ভারত–পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে সবসময়ই ভারতীয়দের রক্ত গরম থাকে। দশকের পর দশক কেটে গেলেও এই দুই দেশের মধ্যে ক্রিকেট ম্যাচের উত্তেজনা কোনও অংশে কমেনি। অনেকসময়ই দেখা যায় পাড়ায় পাড়ায় বড় বড় স্ক্রিন লাগিয়ে সকলে মিলে এই ক্রিকেট খেলার আনন্দ উপভোগ করেন। এবার সেই অভিজ্ঞতা সিনেমা হলেও যে মন্দ হবে না তা আর বলার অপেক্ষা রাখে না। বলিউডের কোনও হিট সিনেমার মতই হু হু করে বিক্রি হচ্ছে টিকিট। পিভিআর দর্শকদের স্টেডিয়ামের আমেজ এনে দেওয়ার জন্য চিয়ার গার্ল ও ম্যাচের স্পোর্টস গিয়ারে কর্মীরাও থাকবেন বলে জানা গিয়েছে। হাতে পপকর্ন ও কোল্ডড্রিঙ্কস নিয়ে বড় পর্দায় উপভোগ করবেন দর্শকরা টি২০ ওয়ার্ল্ড কাপের ভারত–পাকিস্তান ম্যাচ। প্রসঙ্গত ১৭ অক্টোবর শুরু হওয়া টি২০ ওয়ার্ল্ড কাপ চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।
অপরদিকে, করোনার কথা মাথায় রেখে আমিরশাহিতে স্টেডিয়ামে দর্শক প্রবেশের শর্তসাপেক্ষ অনুমতি দেওয়া হয়েছে দেশের সরকারের তরফে। কোভিড প্রোটোকল মানতেই হবে। স্টেডিয়ামে মাস্ক, স্যানিটাইজার সহ প্রবেশ করতে হবে। ভারত, পাকিস্তান ওপেনিং ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে। বিক্রি হয়ে গিয়েছে সব টিকিট।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications