ভারত-পাকিস্তান ম্যাচই ২০১৯ বিশ্বকাপের সবচেয়ে দর্শিত খেলা
অতীতের সব রেকর্ডকে প্রায় ছাপিয়ে গিয়েছে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ। ওই ম্যাচই টুর্নামেন্টে সবচেয়ে দর্শিত ইভেন্ট।
অতীতের সব রেকর্ডকে প্রায় ছাপিয়ে গিয়েছে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ। ওই ম্যাচই টুর্নামেন্টে সবচেয়ে দর্শিত ইভেন্ট। ইংল্যান্ড বিশ্বকাপের মোট দর্শক সংখ্যাও সর্বকালের রেকর্ড ভেঙেছে বলে জানিয়েছেন পরিসংখ্যানবিদরা। তাই এবারের বিশ্বকাপ প্রচারের দিক থেকে অনেক বেশি সাড়া পেয়েছে বলে মনে করছে আইসিসি।

ভারত বনাম পাকিস্তান
সমীক্ষা বলছে, ২০১৯-র ক্রিকেট বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখেছেন ২৭.৩ কোটি ইউনিক ভিউয়ার্স। ৫ কোটি ডিজিট্যাল দর্শক দেখেছেন ভারত-পাকিস্তান ক্রিকেট মহারণ।

বিশ্বকাপের দর্শক
সমীক্ষা বলছে, ২০১৯-র ক্রিকেট বিশ্বকাপ দেখেছেন ১৬০ কোটি মানুষ। এই প্রথমবার আইসিসি-র কোনও ইভেন্টের লাইভ অ্য়াকশন হয় ২০ হাজার ঘণ্টার।

২০১৫-র রেকর্ড
সমীক্ষা বলছে, ৭০.৬ কোটি মানুষ ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ দেখেছিলেন। ২০১৯ সালে দর্শক সংখ্যা ৩৮ শতাংশ বেড়েছে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications