রেণুকা সিং বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটার, আইসিসির কোন বিভাগে কারা জিতলেন পুরস্কার?

আইসিসির বিচারে মহিলাদের ক্রিকেটে বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার বা ইমার্জিং প্লেয়ারের পুরস্কার পেলেন রেণুকা সিং। পুরুষদের ক্রিকেটে বর্ষসেরা হতে পারলেন না অর্শদীপ সিং, স্মৃতি মান্ধানা টি ২০-তে পেলেন না বর্ষসেরার পুরস্কার।

আইসিসির বিচারে বর্ষসেরা টি ২০ আন্তর্জাতিক ক্রিকেটার হয়েছেন ভারতের সূর্যকুমার যাদব। তাঁর পাশাপাশি ভারতের আরেক ক্রিকেটার দেশকে গর্বিত করলেন। মহিলাদের ক্রিকেটে আইসিসি বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটারের পুরস্কারটি আদায় করে নিয়েছেন ভারতীয় পেসার রেণুকা সিং।

রেণুকা সিং বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটার

২০২১ সালের অক্টোবরে রেণুকার টি ২০ আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয় ২০২২ সালের ফেব্রুয়ারিতে। ইতিমধ্যেই তাঁর ঝুলিতে রয়েছে ১৮টি ওডিআই উইকেট। টি ২০ আন্তর্জাতিকে তাঁর উইকেটসংখ্যা ২৩, যার মধ্যে ২২টিই পেয়েছেন গত বছর। ২৬ বছরের রেণুকার ওডিআইয়ে বোলিং গড় ১৪.৮৮, ইকনমি ৪.৬২। টি ২০ আন্তর্জাতিকে তাঁর গত বছরের বোলিং গড় ২৩.৯৫, ইকনমি ৬.৫০। গত বছর মোট ২৯টি সাদা বলের ম্যাচ দেশের হয়ে খেলেছেন রেণুকা। অস্ট্রেলিয়ার ডার্সি ব্রাউন, ইংল্যান্ডের অ্যালিস ক্যাপসি ও ভারতের যস্তিকা ভাটিয়াকে পিছনে ফেলে আইসিসির পুরস্কার জিতলেন রেণুকা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭টি টি ২০ আন্তর্জাতিকে তিনি যেমন দুরন্ত বোলিং করেছেন, তেমনই ভালো পারফর্ম করেছেন কমনওয়েলথ গেমস, এশিয়া কাপে। ঝুলন গোস্বামীর অবসরের পর দলকে ভরসা দিচ্ছেন পেসার রেণুকা। কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ উইকেট দখল করেছিলেন। অ্যালিসা হিলি, মেগ ল্যানিং, বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রার উইকেট নিয়েছিলেন। উল্লেখ্য, তাহলিয়াকে বর্ষসেরা মহিলা টি ২০ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছে আইসিসি। রেণুকা ১৬টি ডট বল-সহ ১৮ রানে চার উইকেট নিয়ে অজিদের বেকায়দায় ফেলে দিয়েছিলেন। ৩৪ রানে ৪ উইকেট হারিয়েও অবশ্য শেষ অবধি ম্যাচে ফিরে সোনা জিততে সক্ষম হয়। আসন্ন টি ২০ বিশ্বকাপেও ভারতীয় দলে রয়েছেন রেণুকা। মহিলাদের ওডিআইয়ে ইনিংসে চার উইকেট রেণুকা দখল করেছেন তিনবার। টি ২০ আন্তর্জাতিকে ইনিংসে তাঁর চার উইকেট নেওয়ার নজির রয়েছে ২ বার।

আইসিসির বর্ষসেরা টি ২০ আন্তর্জাতিক ক্রিকেটার (মহিলা) হওয়ার দৌড়ে ছিলেন ভারতের স্মৃতি মান্ধানা। তাঁর সঙ্গেই ছিলেন পাকিস্তানের অলরাউন্ডার নিদা দার, নিউজিল্যান্ডের ক্যাপ্টেন সোফি ডিভাইন। তাঁদের পিছনে ফেলে এই বিভাগে আইসিসির পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার তাহলিয়া ম্যাকগ্রা। তিনি ১৬টি ম্যাচে ৪৩৫ রান করার পাশাপাশি ১৩টি উইকেট নিয়েছিলেন গত বছর টি ২০ আন্তর্জাতিকে। পুরুষদের ক্রিকেটে বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটারের পুরস্কারটি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন। পুরস্কারের দৌড়ে তিনি পিছনে ফেলে দেন ভারতের অর্শদীপ সিং, আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ও নিউজিল্যান্ডের ফিন অ্যালেনকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+