কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে গোপন অস্ত্রে শান দিচ্ছেন এই ভারতীয় ক্রিকেটার

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯-০ সিরিজ জিতে দেশে ফিরেছে ভারত। এবার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। প্রাক্তন ভারত অধিনায়কের বাজি কারা, কী বলছেন সৌরভ।

ভারতীয় স্পিডস্টার মহম্মদ শামি নিজের মত করে প্রস্তুত হচ্ছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরু হতে হাতে আর মাত্র কয়েকদিন। তাই শেষ মুহূর্তে কিছু গোপন অস্ত্রে শান দিয়ে নিচ্ছেন তিনি।

কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে গোপন অস্ত্রে শান দিচ্ছেন এই ভারতীয় ক্রিকেটার

ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথের জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছেন ভারতীয় পেস তারকা। শামি বলেছেন, 'ওঁদের প্রতিটা ব্যাটসম্যানকে নিয়েই আমাদের বিশেষ প্ল্যানিং রয়েছে।প্রতিবারই প্রতিটা সিচুয়েশনের জন্য নতুন নতুন প্ল্যান থাকে। তবে কীভাবে মাঠে সেটা কাজে লাগানো হবে সেটাই দেখার।'

শ্রীলঙ্কা সফরে একদিনের দলে শামিকে বিশ্রাম দেওয়া হয়েছিল। আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে প্রথম তিনটি একদিনের ম্যাচে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। এই মুহূর্তে বাংলার রনজি দলের সঙ্গে অনুশীলন সারছেন মহম্মদ শামি। ২১ তারিখ ইডেন গার্ডেন্সেও ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। তাই নিয়েও দারুণ খুশি বাংলার ঘরের ছেলে। শামি বলেছেন, 'ঘরের মাঠে খেলা ,এটা খুব গর্বের বিষয়। ' শামি বলেছেন, 'আমি যখনই খেলি, দলের জন্য যখন খেলি। '

মহম্মদ শামি জুলাইতে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে একদিনের ম্যাচে খেলেছেন। তারপর একটা লম্বা সময়ে সীমায়িত ওভারের খেলা খেলেননি বঙ্গ স্পিডস্টার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+