India vs West Indies: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত ভারতের, দুই দলেই একাধিক চমক
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত ভারতের, দুই দলেই একাধিক চমক
ওয়েস্ট ইন্ডিজের বিরু্দ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিল নয়া ভারত অধিনায়ক রোহিত শর্মা। জাতীয় দলের স্থায়ী অধিনায়ক হিসেবে এটাই রোহিতের প্রথম ম্যাচ। গুজরাতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এটি এক হাজারতম একদিনের আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে ভারতের।

যে উইকেটে প্রথম ম্যাচটি খেলা হচ্ছে তাতে বেশ ভাল মতো ঘাস রয়েছে। পেস বোলাররা এই উইকেট থেকে সাহায্য পাবেন। তবে যেহেতেু ভারতের মাটিতে খেলা তাই খুব বেশি বাউন্স আসবে না পিচ থেকে, স্পিনাররাও দুই ইনিংসের ৩৫ থেকে ৪০ ওভারে পর থেকে সুবিধা পেতে পারেন। নৈশালোকে শিশির পড়তে পারে মাঠে, ডিউ ফ্যাক্টর কাজে লাগাতে পারলে ব্যাটিং অেক সুবিধাজনক হয়ে যাবে ভারতের জন্য। টসে জিতে ঠিক সিদ্ধান্তই নিয়েছেন রোহিত।
এই ম্যাচে ভারতের জার্সিতে ওডিআই ফরম্যাটে অভিষেক হতে চলেছে দীপক হুডার। এ দিন টসের পর ভারত অধিনায়কত রোহিত শর্মা বলেছেন, " পিচ থেকে ভালই লাগছে। নৈশালোকে ব্যাট করতে সুবিধা হবে। পিচের অবস্থা খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভবনা নেই। মাঠে ফিরতে পেরে ভাল লাগছে। এটা দেশের ক্রিকেটে এক ঐতিহাসিক দিন।"
অপর দিকে, দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের দলে জায়গা পেলেন ড্যারেন ব্র্যাভো। ২০২১ সালের জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি। ক্যারিবিয়ান দলে জায়গা পেয়েছেন ফ্যাবিয়ান অ্যালান এবং কেমার রোচ।
ভারত:
রোহিত শর্মা, ঈশান কিষান, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চহাল, প্রসিদ্ধ কৃষ্ণ।
ওয়েস্ট ইন্ডিজ:
ব্র্যান্ডন কিং, সাই হোপ, ড্যারেন ব্র্যাভো, শামার ব্রুকস, নিকোলাস পুরান, কিরন পোলার্ড, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালান, আলজারি জোসেফ, আকিল হোসেন, কেমার রোচ।












Click it and Unblock the Notifications