শ্রীলঙ্কা সফর ছেড়ে দেশে ফিরছেন শিখর ধওয়ান
শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সফরের মাঝপথ থেকেই দেশে ফিরছেন ওপেনার শিখর ধওয়ান। বোর্ডের তরফে জানানো হয়েছে, শিখরের মায়ের শারীরীক অসুস্থতার খবর পেয়েই তিনি দেশে ফিরে আসছেন।
শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সফরের মাঝপথ থেকেই দেশে ফিরছেন ওপেনার শিখর ধওয়ান। বোর্ডের তরফে জানানো হয়েছে, শিখরের মায়ের শারীরীক অসুস্থতার খবর পেয়েই তিনি দেশে ফিরে আসছেন। তবে শিখরের জায়গায় কে খেলবেন , তা নিয়ে এখনও কিছু জানায়নি বোর্ড।

রবিবারই কলোম্বয়ে পঞ্চম একদিনের ম্যাচ। তার আগে এই খবরে স্বভাবতই বিচলিত টিম ম্যানেজমেন্ট। সিরিজে এখনও বাকি ২ টি ম্যাচ। এরপর থাকছে শুধু একটি টি টোয়েন্টি। ধওয়ান ছাড়া এখন ৩ জন ওপেনার রইল দলে।
তবে মিডল অর্জারে রাহুলের ব্যর্থতার পর রোহিতের সঙ্গে ওপেন করতে কাকে পাঠাবে দল, তা নিয়ে রয়েছে বহু প্রশ্ন। অনেকেই মনে করছেন, অজিঙ্কা রাহানেকে হয়তো দেখা যাবে ওপেন করতে। কারণ তিনি একটি ম্যাচেও সুযোগ পাননি। তাই সব মিলিয়ে ক্রিকেটীয় অঙ্ক কোথায় গিয়ে দাঁড়ায় এখন নজর সেদিকেই।












Click it and Unblock the Notifications