বৃষ্টি বিঘ্নিত ট্রেন্ট ব্রিজে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শুরু হলে কী সুবিধা ও অসুবিধা
বৃষ্টি বিঘ্নিত ট্রেন্ট ব্রিজে ম্যাচ শুরু হলে কী সুবিধা বা অসুবিধা
কখনও কমছে, আবার বাড়ছে। যেন ট্রেন্ট ব্রিজের গ্রাউন্ড স্টাফদের সঙ্গে ছোঁয়াছুঁয়ি খেলছে বৃষ্টি। তবু হাল ছাড়ছেন না স্টেডিয়াম কর্তৃপক্ষ। যেনতেন প্রকারেণ ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বিশ্বকাপের অতি গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন করতে তারা বদ্ধপরিকর।

অন্যদিকে, হেরেও হার মানছেন না দুই দর্শকরা। ছাতা মাথায়, রেন কোট গায়ে তাঁরা ঠায় মাঠে বসে আছেন এই আশাতেই, যে কোনও না কোনও সময় শুরু হবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে অতি প্রতীক্ষিত বিশ্বকাপের ম্যাচ। অধৈর্য হয়ে ড্রেসিং রুম থেকে মাঝে মাঝেই ব্যালকনিতে বেরিয়ে আসছেন দুই দলের খেলোয়াড়েরা।

বৃষ্টি থেমে খেলা শুরু হলে যে যে সমস্যায় পড়তে পারেন খেলোয়াড়েরা:
ওভার সংখ্যা কম
দেরিতে খেলা শুরু হলে স্বাভাবিকভাবেই ম্যাচে ওভার সংখ্যা কমে যাবে। সেক্ষেত্রে দর্শকদের কাছে ম্যাচ উত্তেজক হলেও খেলোয়াড়দের উপর চাপ বাড়বে। যে দল আগে ব্যাট করবে তারাই অ্যাডভান্টেজে থাকবে বলেই মত বিশেষজ্ঞদের।

ভিজে আউট-ফিল্ড
বুধবার রাত থেকে কখনও জোরে আবার কখনও ধীরে বৃষ্টি চলতে থাকায় ট্রেন্ট ব্রিজের মাঠে ঘাসের নিচে কিছুটা হলেও জল জমে থাকবে। স্লো হয়ে যাবে আউট-ফিল্ড। তাতে ফিল্ডারদের সুবিধা হলেও ব্যাটসম্যানদের সমস্যা বাড়তে পারে।

স্যাঁতস্যাঁতে পরিবেশ
খেলা শুরু হলেও স্যাঁতস্যাঁতে পরিবেশে স্পিনাররা সুবিধা পাবেন বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।
চোট-আঘাত
ভিজে মাঠে ফিল্ডিং করতে নামলে খেলোয়াড়দের চোট-আঘাতে পড়ার সম্ভাবনা থেকেই যায়।

ডার্ক-ওয়ার্থ লুইস
খেলা চলাকালীন যে কোনও সময় আবার বৃষ্টি নামতে পারে। তাই দুই দলের অধিনায়ককে ডার্ক-ওয়ার্থ লুইসের জটিল পাটিগনিতের সমীকরণ মাথায় রেখেই খেলতে নামতে হবে।












Click it and Unblock the Notifications