অশ্বিন-অক্ষরদের হাতে ভারতের ভাগ্য, বিশ্বচ্যাম্পিয়নদের হারাতে দরকার আর ৯ উইকেট
অশ্বিন-অক্ষরদের হাতে ভারতের ভাগ্য, বিশ্বচ্যাম্পিয়নদের হারাতে দরকার আর ৯ উইকেট
ভারত চতুর্থ দিনের একেবারে শেষলগ্নে ইনিংস ডিক্লেয়ার্ড করে প্রাথমিক ধাক্কা দিতে চেয়েছিল। সেই লক্ষ্যে সফল ভারত। চার ওভারের মধ্যেই চার রানে নিউজিল্যান্ডের একটি উইকেট তুলে নিয়েছেন অশ্বিন। ফলে মানসিকভাবে পিছিয়ে থেকেই রবিবার শেষদিনে নামতে হবে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের। আর ৯ উইকেট তুলে নিতে পারলেই ভারত বিশ্ব চ্যাম্পিয়নশিপে হারের বদলা নিতে পারবে।

নিউজিল্যান্ডকে ২৮৪ লানের লক্ষ্যমাত্রা দিল ভারতে
নিউজিল্যান্ডের কাছেই এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে হারতে হয়েছিল ভারতকে। তারপর এই প্রথম ভার ও নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে। ভারতের মাটিতে নিউজিল্যান্ডকে হারাতে মরিয়া ভারত এদিন নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য ২৮৪ লানের লক্ষ্যমাত্রা রাখে। চতুর্থ দিনের চা বিরতির পর খেলার শেষ লগ্নে ইনিংস ডিক্লেয়ার্ড করে ভারত।

দ্বিতীয় ইনিংসের শুরুতেই উইকেট খুইয়ে চাপে নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে প্রথমেই একটি উইকেট খেয়ে বসে। তিন নম্বর ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লু হন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং। যদি তিনি এদিন আম্পায়ারের ভুল সিদ্ধান্তেকর শিকার হন। তিনি আউট ছিলেন না। অশ্বিনের অফ স্পিন উইকেট মিস করে গিয়েছিল। কিন্তু রিভিউ নিতে দেরি করে ফেলেন ইয়ং। ফলে তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হয়।

ভারতকে বাগে পেয়েও মুঠোয় আনতে ব্যর্থ কিউয়ি বেলাররা
এদিন ঋদ্ধিমান সাহা অর্ধ শতরান পূর্ণ করার পরই ভারত ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। দ্বিতীয় ইনিংসে ভারতের তখন রান ছিল সাত উইকেটে ২৩৪ রান। নিউজিল্যান্ড এদিন মাত্র চার ওভার ব্যাট করে। তার মধ্যেই একটি উইকেট খুইয়ে পঞ্চম দিনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গেল। অথচ এদিন সকালে ভারতই বিপাকে পড়েছিল। ভারতকে বাগে পেয়েও মুঠোয় আনতে ব্যর্থ হলেন নিউজিল্যান্ডের বোলাররা।

শ্রেয়াস আইয়ারের কীর্তি, বাঁচালেন দেশকেও
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের চতুর্থ দিনে ভারত ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। ৫১ রানের মধ্যে ৫ উইকেট খুইয়ে ধুঁকছিল ভারত। সেখান থেকে ভারতকে টেনে তোলেন শ্রেয়াস আইয়ার। তিনি এদিন শুধু ভারতকে লড়াইয়ে রাখলেন না, নিজের ব্যাটিং দক্ষতার পরিচয় দিয়ে অনন্য কীর্তি গড়লেন ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে। অভিষেক টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তিনি। আর দ্বিতীয় ইনিংসে তিনি করলেন ৬৫ রান। ২৬ বছর বয়সী শ্রেয়াস আইয়ার রবিবার ইতিহাস রচনা করেন। তিনি প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি হাঁকান এবং টেস্ট অভিষেকে অর্ধশতক হাঁকান।

জোড়া পার্টানারশিপে ভারতের রক্ষা দ্বিতীয় ইনিংসে
চা বিরতির ঠিক আগে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন শ্রেয়াস। ভারতের রান ১৬৭ সাত উইকেটে। এদিন ব্যাটিং বিপর্যয়ের পর রবিচন্দ্রন অশ্বিন ও ঋদ্ধিমান সাহাকে সঙ্গে নিয়ে দুটি হাফ সেঞ্চুরি পার্টনারশিপ করেন শ্রেয়াস আইয়ার। আইয়ার অশ্বিনের সাথে ৫২ রানের এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার সঙ্গে আরও একটি ৫০ রানের পার্টনারশিপ তৈরি করেন।

ভারতকে পাল্টা দেওয়ার সুযোগ ছিলি সাউদি-জেমিসনদের
আইয়ার ফিরে যাওয়ার পর ঋদ্ধিমান সাহা ও অক্ষর প্যাটেল দলকে এগিয়ে নিয়ে যান ১৬৭ থেকে ২৩৪ রানে পৌঁছনোর পর রাহানে ডিক্লেয়ার্ড করে দেন সেকেন্ড ইনিংসের। ফলে ভারত ২৮৪ রানের লক্ষ্যমাত্রা রাখে নিউজিল্যান্ডের কাছে। নিউজিল্যান্ডের দুই পেসার টিম সাউদি ও জেমিসন তিনটি করে উইকেট নিয়ে ভারতকে পাল্টা দিতে শুরু করেছিলেন।

জিততে গেলে কী করতে হবে ভারত বা নিউজিল্যান্ডকে
ভারত এদিন ৫১ রানে ৫ উইকেট খুইয়ে ধুঁকছিল। স্পিনারদের ব্যর্থতাই ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ড ফায়দা তুলতে ব্যর্থ হল এদিন। নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইয়ংকে হারিয়ে চার রান করেছে। শেষদিনে তাদের জিততে হলে ২৮৪ রান করতে হবে। ভারতকে জিততে হলে নিতে হবে ৯টি উইকেট।












Click it and Unblock the Notifications