চতুর্থ দিনেই ঠিক হয়ে যাবে লর্ডস টেস্টে ভারতের ভাগ্য

লর্ডস টেস্ট জেতা বেশ কঠিন ভারতের জন্য। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার একটাই লক্ষ্য থাকা উচিত এবং তা যে কোনও ভাবে এই টেস্ট ড্র করা। তবে, তার জন্য বলা হাতে আজ সফল হওয়া প্রয়োজন ভারতীয় বোলারদের।

আজ লর্ডস টেস্টে চতুর্থ দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। তৃতীয় দিনের লাঞ্চ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ধরে রাখতে সমর্থ হলেও, লাঞ্চের পর থেকেই ধীরের ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ভারতের হাতের বাইরে।

চতুর্থ দিনেই ঠিক হয়ে যাবে লর্ডস টেস্টে ভারতের ভাগ্য

ভারতের হাত থেকে ধীরে ধীরে ম্যাচ বাড় করে আনে ইংল্যান্ডের জনি বেয়াস্ট্রো এবং ক্রিস ওকস জুটি। ৯৩ রানের ইনিংস খেলেন বেয়াস্ট্রো। ১২০ রান করে ক্রিজে অপরাজিত ওকস। এই জুটির উপর ভর করেই ভারতের থেকে বেশ কয়েক পা এগিয়ে ইংল্যান্ড। ইতিমধ্যেই ২৫০ রানের লিড মনিয়ে নিয়েছে ইংল্যান্ড। হাতে রয়েছে ৪টি উইকেট।

এই পরিস্থিতিতে লর্ডস টেস্ট জেতা বেশ কঠিন ভারতের জন্য। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার একটাই লক্ষ্য থাকা উচিত এবং তা যে কোনও ভাবে এই টেস্ট ড্র করা।

তবে, তার জন্য বলা হাতে আজ সফল হওয়া প্রয়োজন ভারতীয় বোলারদের। মহম্মদ সামি ছাড়া কোনও ভারতীয় বোলারই লর্ডসে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। চার মেডেন সহ ১৯ ওভারে মাত্র ৭৪ রান খরচ করে ৩ উইকেট নেন সামি। হার্দিক পান্ডিয়া নেন দু'টি উইকেট। একটি শিকার ইশান্তের।

চরম ব্যর্থ রবিচন্দ্রন অশ্বিন এবং কুলদীপ যাদব। এই পরিস্থিতিতে ম্যাচে ভারতকে ফিরতে হলে সামির পাশাপাশি জ্বলে উঠতে হবে ইশান্তকেও। ব্যর্থতার খোলস থেকে বেড়িয়ে এসে বল হাতে ভেল্কি দেখাতে হবে দুই স্পিনারকেও। তবেই ম্যাচে ফের নিজের আধিপত্য বিস্তার করতে পারবে ভারত। নয়তো এজবাস্টনে খেলা প্রথম টেস্টেরই অ্যাকসন রিপ্লে দেখা যেতে পারে লর্ডসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+