একের পর এক ফিল্ডিং ও ক্যাচ মিসের বহর চলল প্রথম ইনিংস জুড়ে। তার দৌলতেই একটি জীবনদান পেয়ে ভারতের বিরুদ্ধে ১২৮ বলে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস খেললেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। শুরুর দিকে পরপর উইকেট হারিয়েও ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলল শ্রীলঙ্কা।
লিডসের হেডিংলেতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে। জসপ্রীত বুমরার দাপটে শুরুতেই দুই ওপেনারকে হারায় শ্রীলঙ্কা। এই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামা রবীন্দ্র জাদেজা প্রথম ওভার বল করতে এসেই উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে তৃতীয় ধাক্কা দেন। চতুর্থ উইকেট নেন হার্দিক পাণ্ডিয়া। এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউস ও লাহিরু থিরিমানের মধ্যে ১২৪ রানের পার্টনারশিপ হয়। ৬৮ বলে ৫৩ রান করে থিরিমানে আউট হলে ধনঞ্জয় ডি সিলভার (২৯) সঙ্গে জুটিতে ৭৪ রান যুক্ত করেন ম্যাথিউস।
এই সময় একাধিক মিস ফিল্ড করেন ভারতীয় ফিল্ডাররা। বেশ কয়েকটি লাইনের বল মিস করেন মহেন্দ্র সিং ধোনিও। একটি বাই চারও দেন তিনি। ভারতের হয়ে মাত্র ৩৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বুমরা। ১টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার, হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা।
Jul 06, 2019, 10:31 pm IST
৪৩.৩ ওভারের মাথায় জয়ের জন্য প্রয়োজনীয় ২৬৫ রান তুলে ফেলল ভারত। ৭ উইকেটে ম্যাচ জিতল ভারত।
Jul 06, 2019, 10:27 pm IST
৪ রানে এলবিডব্লিউ হয়ে ফিরলেন পন্থ। ভারত পৌঁছে গেল ৩ উইকেটে ২৬৩ রানে। জয়ের জন্য প্রয়োজন আর ২ রান।
Jul 06, 2019, 10:20 pm IST
৪২ ওভার শেষে ভারত ২৫৩/২। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋষভ পন্থ।
Jul 06, 2019, 10:18 pm IST
৪১ ওভার শেষে ২৪৪/২। মালিঙ্গার শেষ বলে আউট রাহুল। করলেন ১১১ রান।
Jul 06, 2019, 10:11 pm IST
৪০ ওভার শেষে ভারত পৌঁছে গেল ২৩৪ রানে ১ উইকেটের বিনিময়ে।
Jul 06, 2019, 10:06 pm IST
৩৯ তম ওভার শেষে ভারত পৌঁছে গেল ২৩০ রানে। আর ৩৫ রান চাই ৬৬ বলে।
Jul 06, 2019, 10:04 pm IST
১০৯ বলে শতরান করলেন কেএল রাহুল। রোহিতের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসাবে এদিন শতরান করলেন রাহুল।
Jul 06, 2019, 10:01 pm IST
৩৮তম ওভারে এল মাত্র ১ রান। ভারত ৩৮ ওভার শেষে ২২২/১।
Jul 06, 2019, 9:57 pm IST
৯৮ রানে অপরাজিত রাহুল। ভারত ৩৭ ওভার শেষে ২২১/১ রানে পৌঁছে গেল।
Jul 06, 2019, 9:54 pm IST
৩৬ ওভার শেষে ভারত তুলল ২১৪/১। রাহুল ৯৩ রানে অপরাজিত।
Jul 06, 2019, 9:53 pm IST
শেষ হল ৩৫তম ওভার। ভারত ২১১/১। শতরানের দিকে এগোচ্ছেন কেএল রাহুল।
Jul 06, 2019, 9:48 pm IST
৩৪তম ওভার শেষে ভারত ২০৭/১। কেএল রাহুল পৌঁছলেন ৯০ রানে।
Jul 06, 2019, 9:47 pm IST
৩৩তম ওভার শেষ হল। ভারত দলগতভাবে দ্বিশতরানে পৌঁছে গেল। ওভার শেষে ভারত ২০৩/১।
Jul 06, 2019, 9:38 pm IST
ক্রিজে নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারত ৩২ ওভার শেষে ১৯৬/১।
Jul 06, 2019, 9:37 pm IST
৩১তম ওভারের শুরুতেই প্রথম বলে রাজিতের বলে আউট রোহিত শর্মা। করলেন ১০৩ রান। ৩১ ওভার শেষে ভারত ১৯৪/১।
Jul 06, 2019, 9:29 pm IST
ভাঙল ওপেনিং জুটি। কাসুন রাজিথার সপ্তম ওভারের প্রথম বলে মিড অফে ক্যাচ দিয়ে ফিরলেন রোহিত। ৯৪ বলে ১০৩ রান করলেন হিটম্যান।
Jul 06, 2019, 9:26 pm IST
ইসুরু উড়ানার সপ্তম ওভার থেকে এল ৬ রান। ৩০ ওভার শেষে ভারতের স্কোর ১৮৯/০।
Jul 06, 2019, 9:25 pm IST
৮৬ বলে ৮১ রানে খেলছেন কেএল রাহুল।
Jul 06, 2019, 9:23 pm IST
নিজস্ব স্টাইলে চার মেরে শতরান পূর্ণ করলেন রোহিত। একই বিশ্বকাপে ৫টি শতরান করে শ্রীলঙ্কান লেজেন্ড কুমার সাঙ্গাকারাকে টপকালেন হিটম্যান। ২৯ ওভার শেষে ভারতের স্কোর ১৮৩/০।
Jul 06, 2019, 9:19 pm IST
রেকর্ড থেকে ২ রান দূরে রোহিত।
Jul 06, 2019, 9:19 pm IST
কাসুন রাজিথার ষষ্ঠ ওভার।
Jul 06, 2019, 9:17 pm IST
ইসুরু উড়ানার ষষ্ঠ ওভার থেকে এল ৩ রান। ২৮ ওভার শেষে ভারতের স্কোর ১৭৭/০।
Jul 06, 2019, 9:13 pm IST
রোহিত ও রাহুলের চার সহ মালিঙ্গার ওভারে এল ১৪ রান। ২৭ ওভার শেষে ভারতের স্কোর ১৭৪/০।
Jul 06, 2019, 9:08 pm IST
লাসিথ মালিঙ্গার সপ্তম ওভার।
Jul 06, 2019, 9:08 pm IST
একই বিশ্বকাপে ৫টি সেঞ্চুরির রেকর্ড থেকে মাত্র ১১ রান দূরে রেহিত শর্মা।
Jul 06, 2019, 9:06 pm IST
শেষ বলেও চার। উড়ানার পঞ্চম ওভারে এল ৮ রান। ২৬ ওভার শেষে ভারতের স্কোর ১৬০/০। ৮১ বলে ৮৯ রানে খেলছেন রোহিত।
Jul 06, 2019, 9:05 pm IST
চতুর্থ বলে স্কোয়ার কাটে রোহিতের চার।
Jul 06, 2019, 9:03 pm IST
নিজের পঞ্চম ওভার বল করছেন ইসুরু উড়ানা।
Jul 06, 2019, 9:02 pm IST
মালিঙ্গার ষষ্ঠ ওভার থেকে এল ১১ রান। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ১৫২/০।
Jul 06, 2019, 8:59 pm IST
৭৪ বলে ৬৮ রানে ব্যাট করছেন রাহুল।
READ MORE
1:44 PM, 6 Jul
ইতিমধ্যেই মাঠে পৌঁছে গেছেন দুই দেশের ক্রিকেটাররা। চলছে ওয়ার্ম আপ।
ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত শ্রীলঙ্কার।
2:38 PM, 6 Jul
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে দুটি পরিবর্তন করা হয়েছে। লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলের পরিবর্তে খেলছেন চায়নাম্যান কুলদীপ যাদব। পেসার মহম্মদ শামিকে বিশ্রাম দিয়ে এই ম্যাচে রবীন্দ্র জাদেজাকে সুযোগ দেওয়া হচ্ছে।
জাতীয় সঙ্গীত গেয়ে সমর্থকদের আবেগপ্রবণ করলেন দুই দলের খেলোয়াড়রা।
3:00 PM, 6 Jul
দিমুথ করুণারত্নেকে প্রথম ওভার বল করবেন ভুবনেশ্বর কুমার।
3:00 PM, 6 Jul
প্রথম বলে কোনও রান হল না।
3:01 PM, 6 Jul
ভুবির দ্বিতীয় বল থেকেও কোনও রান এল না।
3:02 PM, 6 Jul
ভুবির প্রথম ওভারের তৃতীয় বলে সিঙ্গলস নিলেন লঙ্কান অধিনায়ক।
3:03 PM, 6 Jul
চতুর্থ বলে চার বের করলেন শ্রীলঙ্কান ওপেনার কুশল পেরেরা।
3:04 PM, 6 Jul
ভুবির ওভারে এল ৫ রান। ১ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৫/০।
3:05 PM, 6 Jul
ভারতের হয়ে দ্বিতীয় ওভার বল করছেন জসপ্রীত বুমরা। প্রথম বলে এল না কোনও রান।
3:07 PM, 6 Jul
দ্বিতীয় বলও রান শূণ্য।
Sri Lanka have won the toss and elected to bat first against India. Ravindra Jadeja comes in for Mohammad Shami and Kuldeep Yadav comes in for Yuzvendra Chahal #CWC19#SLvINDpic.twitter.com/rA9xMOc0OI