অক্ষর-চাহার-প্রসিদ্ধদের দাপট, জিম্বাবোয়েকে ১৮৯ রানে থামাল ভারত

জিম্বাবোয়েকে প্রথম একদিনের আন্তর্জাতিকে ১৮৯ রানে বেঁধে ফেলল ভারত। যদিও শেষের তিন উইকেট পেতে বেশ ঘাম ঝরাতে হলো ভারতীয় বোলারদের। রেজিস চাকাভার দল অল আউট হলো ৪০.৩ ওভারে। অক্ষর প্যাটেল, দীপক চাহার ও প্রসিদ্ধ কৃষ্ণ পেলেন তিনটি করে উইকেট। একটি উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ।

প্রথম থেকেই চাপে জিম্বাবোয়ে

টস জিতে উইকেটের আর্দ্রভাবকে কাজে লাগানোর লক্ষ্যে ফিল্ডিং নেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন ভারতীয় জোরে বোলাররা। বিশেষ করে কামব্যাক ম্যাচে দীপক চাহার দারুণ বোলিং করলেন। ১৬.১ ওভারে জিম্বাবোয়ে ৬৬ রানের মধ্যে ৫ উইকেট হারায়। ওপেনিং জুটিতে ওঠে ৬.৪ ওভারে ২৫। এরপর ৩০ রানের ব্যবধানে বাকি চারটি উইকেট পড়ে। ইনোসেন্ট কাইয়া (৪), তাদিওয়ানাশে মারুমনি (৮), ওয়েসলি মাধেভেরে (৫)- প্রথম তিন ব্যাটারই চাহারের শিকার। সিন উইলিয়ামস ১ রান করে মহম্মদ সিরাজ ও সিকান্দর রাজা ১২ রানে প্রসিদ্ধ কৃষ্ণর বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন।

ভারতের টার্গেট ১৯০

ভারতের টার্গেট ১৯০

২০.৫ ওভারে দলগত ৮৩ রানের মাথায় রায়ান বার্লকে আউট করেন প্রসিদ্ধ কৃষ্ণ। ২৬.৩ ওভারে অধিনায়ক রেজিস চাকাভা বোল্ড হন অক্ষর প্যাটেলের বলে। জিম্বাবোয়ের সপ্তম উইকেটটি পড়ে ১০৭ রানে, অষ্টম উইকেটের পতন হয় ১১০ রানে, ২৮.৩ ওভারের মাথায়। লুক জংওয়ে লেগ বিফোর হন প্যাটেলের বলে। এরপর নবম উইকেটে ৭০ রান যোগ করেন রিচার্ড নাগারভা ও ব্র্যাড ইভান্স। এই জুটিও ভাঙেন প্রসিদ্ধ কৃষ্ণ। নাগারভা ৪২ বলে ৩৪ রান করে বোল্ড হলে জিম্বাবোয়ের স্কোর দাঁড়ায় ৩৯.২ ওভারে ৯ উইকেটে ১৮০। শেষে ভিক্টর নিয়াউচি ৮ রান করে অক্ষর প্যাটেলের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। ভালো ক্যাচ ধরেন শুভমান গিল। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ব্র্যাড ইভান্স ২৯ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন।

দুরন্ত চাহার

দুরন্ত চাহার

ভারতীয় বোলারদের মধ্যে এদিন উল্লেখযোগ্য পারফরম্যান্স উপহার দিলেন দীপক চাহার। চোট সারিয়ে গত ফেব্রুয়ারির পর এদিনই প্রথম দেশের হয়ে খেলতে নামলেন দীপক চাহার। আইপিএলেও তিনি এবার খেলতে পারেননি। ম্যাচ শুরুর আগেই জানিয়েছিলেন তিনি পুরো ফিট। জাতীয় দলে বোলারদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার চ্যালেঞ্জ নিয়ে তিনি দলে ফের জায়গা পাকা করার লক্ষ্যে কামব্যাক করলেন। এশিয়া কাপে তাঁকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হলেও জিম্বাবোয়ে সিরিজের পারফরম্যান্স দেখে তাঁকে চূড়ান্ত দলে নেওয়াও হতে পারে। প্রতিপক্ষ জিম্বাবোয়ে হলেও চাহার কিন্তু ভালো বোলিং করে স্বস্তি দিলেন শিবিরে। ৭ ওভারে ২৭ রানের বিনিময়ে তিনি নেন ৩টি উইকেট।

অক্ষর-কৃষ্ণর ঝুলিতেও তিনটি করে উইকেট

তিনটি করে উইকেট পেয়েছেন অক্ষর প্যাটেল এবং প্রসিদ্ধ কৃষ্ণও। কৃষ্ণ অবশ্য ৮ ওভারে ৫০ রান দিলেন। ২টি মেডেন-সহ ৭.৩ ওভারে অক্ষর প্যাটেল ২৪ রান খরচ করে তুলে নেন তিন উইকেট। ২টি মেডেন-সহ ৮ ওভারে ৩৬ রান দিয়ে একটি উইকেট নেন সিরাজ। কুলদীপ যাদবের ১০ ওভারে ১টি মেডেন, তিনি ২৬ রান দিয়ে কোনও উইকেট পাননি। ১১০ রানে ৮ উইকেট হারানোর পরেও জিম্বাবোয়ে পৌঁছে গেল ১৮৯ রানে, দশ নম্বরে নামা নাগারভা ও নয়ে নামা ইভান্সের সৌজন্যেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+