ZIM vs IND T20Is: জিম্বাবোয়েতে আজই T20I সিরিজ জেতার সুবর্ণ সুযোগ, ভারতের টার্গেট কত?

ZIM vs IND T20Is: জিম্বাবোয়েতে আজই টি২০ আন্তর্জাতিক সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ ভারতের সামনে। হারারেতে চতুর্থ টি২০ আন্তর্জাতিকে ভারতের সামনে ১৫৩ রানের টার্গেট।

টস জিতে ভারত ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর জিম্বাবোয়ে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছে। ২ উইকেট খলিল আহমেদের।

ZIM vs IND T20Is T20I

জিম্বাবোয়ের শুরুটা এদিন ভালোই হয়েছে। ওপেনিং জুটিতে ওঠে ৮.৪ ওভারে ৬৩ রান। পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারে ভারত কোনও উইকেট ফেলতে পারেনি। ৬ ওভারে বিনা উইকেটে জিম্বাবোয়ের স্কোর ছিল ৪৪। তবে মাঝের ওভারে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে সিকান্দর রাজাদের চাপে ফেলে ভারত।

শেষ ১০ ওভারে জিম্বাবোয়ে ৮৫ রান তোলে। যার মধ্যে শেষ ৫ ওভারে ৩ উইকেট খুইয়ে ওঠে ৫৪ রান। ওপেনার ওয়েসলি মাধেভেরে ২৪ বলে ২৫ ও তাডিওয়ানাশে মারুমানি ৩১ বলে ৩২ রান করেন।প্রথম ১০ ওভারে পড়ে এই দুটি উইকেট।

১৩.৪ ওভারে ৯২ রানে তৃতীয়, ১৪.৪ ওভারে ৯৬ রানে চতুর্থ উইকেট পড়ে। তিনে নামা ব্রায়ান বেনেটের সংগ্রহ ১৪ বলে ৯ রান। জনাথন ক্যাম্পবেল ৩ বলে ৩ রানের বেশি করতে পারেননি। অধিনায়ক সিকান্দর রাজা ২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৮ বলে ৪৬ রান করেন।

শেষ ওভারে দুটি উইকেট তুলে নেন খলিল আহমেদ। ডিওন মায়ার্স ১৩ বলে ১২ ও ক্লাইভ মাদান্ডে ৫ বলে ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ৩ বলে ৪ রানে অপরাজিত থাকেন ফরাজ আক্রম। খলিল আহমেদ ৪ ওভারে ৩২ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

তুষার দেশপাণ্ডে ৩ ওভারে ৩০, ওয়াশিংটন সুন্দর ৪ ওভারে ৩২, অভিষেক শর্মা ৩ ওভারে ২০ ও শিবম দুবে ২ ওভারে ১১ রান দিয়ে ১টি করে উইকেট নেন। রবি বিষ্ণোই ৪ ওভারে ২২ রান খরচ করে কোনও উইকেট নেন। আজ ম্যাচ জিতলেই ভারত অধিনায়ক হিসেবে শুভমান গিল প্রথম সিরিজ জয়ের স্বাদ পাবেন।

চলতি সিরিজের প্রথম ম্যাচে হেরে গিয়েছিল ভারত। যদিও পরে দুটি ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায়। কাল এই সিরিজের শেষ ম্য়াচটিও হবে হারারেতেই। টি২০ বিশ্বকাপ জেতার পর প্রথম সিরিজই পকেটে পুরে ফেলার দোরগোড়ায় মেন ইন ব্লু। শ্রীলঙ্কা সিরিজের দল নির্বাচনের আগে নিশ্চিতভাবেই তরুণ ক্রিকেটাররা নিজেদের দাবি জোরালো করতে মুখিয়ে থাকবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+