ICC T20 WC: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে জিততে ভারতের দরকার ১৫৩, জমজমাট ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ

টি ২০ বিশ্বকাপে অভিযান শুরুর আগে চার হেভিওয়েট আজ নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলছে। দুবাইয়ে ভারতকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে হলে করতে হবে ১৫৩ রান। ইংল্যান্ডকে হারানোর জন্য নিউজিল্যান্ডের টার্গেট ১৬৪।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে ভারতের দরকার ১৫৩

দুবাইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বিশ্বকাপ অভিযান শুরুর আগে অজিদের চিন্তায় রাখবে ডেভিড ওয়ার্নারের খারাপ ফর্ম। এদিনও তিনি একের বেশি করতে পারলেন না। ভারতের দাপুটে বোলিংয়ের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতা সামাল দিয়ে প্রথমে গ্লেন ম্যাক্সওয়েল ও পরে মার্কাস স্টইনিসকে নিয়ে অজিদের ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিলেন স্টিভ স্মিথ। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছে অজিরা। উল্লেখ্য, ১০ ওভারের শেষে অজিদের রান ছিল ৩ উইকেটে ৫৭। সাতটি চারের সাহায্যে ৪৮ বলে সর্বাধিক ৫৭ করে অপরাজিত থাকেন প্রাক্তন অজি অধিনায়ক স্মিথ। চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ২৫ বলে ৪১ করে অপরাজিত থাকেন স্টইনিস। ২৮ বলে ৩৭ করেন ম্যাক্সওয়েল।

১১ রানে তিন উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। এরপর ম্যাক্সওয়েল ও স্মিথের জুটিতে ওঠে ৬১ রান। স্মিথ ও স্টইনিসের পঞ্চম উইকেট জুটিতে ওঠে ৭৬ রান। ফিঞ্চ ৮ ও মিচেল মার্শ শূন্য রানে আউট হন। রবিচন্দ্রন অশ্বিন নিজের প্রথম ওভারের শেষ দুই বলে ওয়ার্নার ও মার্শকে আউট করেছিলেন। তিনি ২ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট নেন। ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ২৭ রান দিয়ে স্টিভ স্মিথের উইকেটটি পান ১৯.৫ ওভারের মাথায়। রবীন্দ্র জাদেজা ৪ ওভারে ৩৫ রান দিয়ে ১ উইকেট পান। বরুণ চক্রবর্তীকে ডেথ ওভারে আনা হয়েছিল। তিনি ২ ওভারে ২৩ রান দিয়ে কোনও উইকেট পাননি। শার্দুল ঠাকুর ৩ ওভারে ৩০ রান খরচ করেও কোনও উইকেট পাননি। এদিনের ম্যাচে বিশ্রাম দেওয়া হয় জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামিকে। রাহুল চাহার ৩ ওভারে ১৭ রানের বিনিময়ে ১টি উইকেট পান। দলের ষষ্ঠ বোলারের অপশন হিসেবে বিরাট কোহলি ২ ওভার হাত ঘুরিয়ে ১২ রান দেন।

টি ২০ বিশ্বকাপের অপর প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্যমাত্রা রাখল ইংল্যান্ড। আবু ধাবির টলারেন্স ওভালে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। প্রথম বলেই আউট হন ওপেনার জেসন রয়। ১১টি চার ও ২টি ছয় দিয়ে সাজানো জস বাটলারের ৫১ বলে ৭৩ এবং জনি বেয়ারস্টোর ২১ বলে ৩০ রানের দৌলতে ইংল্যান্ড ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে। আঙুলের চোট নিয়ে উদ্বেগ থাকলেও এই ম্যাচে খেলতে নামেন লিয়াম লিভিংস্টোন, তবে ২ বলে ১ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক ইয়ন মর্গ্যান ১১ বলে ১০ রানের বেশি করতে পারেননি। ডেভিড মালান করেন ১১। ১৭ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন স্যাম বিলিংস। নিউজিল্যান্ডের আটজন বোলার এদিন হাত ঘোরান। ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট নেন ইশ সোধি। টিম সাউদি, লকি ফার্গুসন ও গ্লেন ফিলিপস একটি করে উইকেট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+