শ্রীলঙ্কার দেওয়া ১৪৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ফের চামিরার শিকার রোহিত, চিন্তায় রাখল ডেথ ওভার
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পাশাপাশি টি ২০ আন্তর্জাতিকে টানা সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডে থাবা বসানোর হাতছানি রয়েছে ভারতের সামনে। ধরমশালায় তৃতীয় টি ২০ আন্তর্জাতিকে রোহিত শর্মাদের সামনে জয়ের জন্য ১৪৭ রানের টার্গেট রেখেছে শ্রীলঙ্কা। যদিও ৯ বলে ৫ রান করে তাঁর ব্যাটিংয়ের সঙ্গে বেমানান শট খেলে আউট হয়ে গিয়েছেন ভারত অধিনায়ক। এই নিয়ে ৬ বার রোহিত চামিরার শিকার হলেন।
Rohit Sharma is gone ☝️
— ICC (@ICC) February 27, 2022
Dushmantha Chameera dismisses him again!
The Indian skipper is gone for 5. #INDvSL | 📝 https://t.co/x2kKwmYSlk pic.twitter.com/NM8teZ8lkV

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। কিন্তু প্রথম থেকেই ভারতের পেসারদের সামনে অস্বস্তিতে ছিল শ্রীলঙ্কার টপ ও মিডল অর্ডার। প্রথম ওভারেই ১ রানের মাথায় শ্রীলঙ্কার প্রথম উইকেটটি পড়ে। মহম্মদ সিরাজের বলে শূন্য রানে বোল্ড হন দানুষ্কা গুণতিলকা। ১.৫ ওভারে পাঁচ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। ১০ বলে ১ রান করে আবেশ খানের বলে ভেঙ্কটেশ আইয়ারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পাথুম নিসঙ্কা। চতুর্থ ওভারের শেষ বলে ১১ রানে পড়ে তৃতীয় উইকেট। ৬ বলে ৪ রান করে চরিথ আসালঙ্কা আউট হন, অনেক উঁচুতে ওঠা ক্যাচ তালুবন্দি করেন উইকেটকিপার সঞ্জু স্যামসন। ৮.৩ ওভারে ২৯ রানে শ্রীলঙ্কার চতুর্থ উইকেটের পতন। জানিথ লিয়ানাগে রবি বিষ্ণোইয়ের বলে বোল্ড হন ১৯ বলে ৯ রান করে। ১২.১ ওভারে দীনেশ চান্দিমল (২৭ বলে ২২) আউট হলে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৬০।

এরপর আর শ্রীলঙ্কার অধিনায়কের সঙ্গে চামিকা করুণারত্নের জুটি ভাঙতে পারেননি ভারতের বোলাররা। ১০.৪ ওভারে শ্রীলঙ্কার ৫০ রান হয়েছিল। ১০০ রান পূর্ণ হয় ১৬.৫ ওভারে। দাসুন শানাকা ২৯ বলে অর্ধশতরান পূর্ণ করার পর ৩৮ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। মেরেছেন ৯টি চার ও ২টি ছয়। করুণারত্নে ১৯ বলে ১২ রান করে যোগ্য সঙ্গত দেন। এই জুটিই শ্রীলঙ্কাকে কিছুটা সম্মানজনক জায়গায় পৌঁছে দেয়।

Dasun Shanaka's brilliant knock of 74* helps Sri Lanka to a total of 146/5 👏
— ICC (@ICC) February 27, 2022
Can the visitors defend this? #INDvSL | 📝 https://t.co/x2kKwnfVnk pic.twitter.com/CKNE57Dy7Z
ভারতের ডেথ ওভারের বোলিং এই ম্যাচেও চিন্তায় রাখল। শ্রীলঙ্কার স্কোর খুব বড় না হলেও শেষ চার ওভারে শানাকা ও করুণারত্নে ৫৬ রান যোগ করেন। গতকাল শেষ চার ওভারে শ্রীলঙ্কার ব্যাটাররা ৭২ রান তুলেছিলেন। সিরাজ ১৭তম ওভারে দেন ১৩, বিষ্ণোই ১৮তম ওভারে ১২, অবেশ ১৯তম ওভারে ১৯ ও হর্ষল প্যাটেল ২০তম ওভারে ১২ রান দেন। ১৫ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ছিল ৫ উইকেটে ৭৮। ১৬ ওভারের শেষে ৫ উইকেটে ৯০। আবেশ খান একটি মেডেন-সহ ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন। সিরাজ ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ১টি উইকেট। হর্ষল প্যাটেল ৪ ওভারে ২৯ রান খরচ করে একটি উইকেট দখল করেন। রবি বিষ্ণোই চার ওভারে ৩২ রান দিয়ে ১টি উইকেট পান। কুলদীপ যাদব ৪ ওভারে ২২ রান দিয়ে কোনও উইকেট পাননি।












Click it and Unblock the Notifications