বিরাটদের শেষ চারের চ্যালেঞ্জ কঠিন! আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারালে কত রানে জিততে হবে ভারতকে?

টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে আবু ধাবিতে আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে ভারত। বিরাট কোহলিদের নেট রান রেটও পজিটিভে চলে এসেছে। তবু ভারতের শেষ চারে ওঠার পথ বেশ কঠিন। নিউজিল্যান্ড বাকি দুটি ম্যাচ জিতে গেলে বিদায় নেবে ভারত ও আফগানিস্তান। এমনকী আফগানিস্তান নিউজিল্যান্ডকে যদি হারিয়ে দেয় এবং তিন দলই ছয় পয়েন্টে দাঁড়ায় তাতেও নেট রান রেটের বিচারে ভারতের শেষ চারে ওঠা কার্যত অসাধ্যসাধনেরই মতো।

ভারতের রাস্তা কঠিন

ভারতের রাস্তা কঠিন

তিন ম্যাচে ভারতের পয়েন্ট ২, নেট রান রেট ০.০৭৩। শুক্রবার স্কটল্যান্ড ও সোমবার নামিবিয়ার সঙ্গে ম্যাচ বাকি। আফগানিস্তান ম্যাচের আগে ভারতের নেট রান রেট ছিল মাইনাস (-) ১.৬০৯। আফগান-বধের পর সেটাই বেড়ে হয়েছে ০.০৭৩। আফগানিস্তানের নেট রান রেট ৩.০৯৭ থেকে কমে হয়েছে ১.৪৮১। ভারত যদি স্কটল্যান্ড ও নামিবিয়া দুটি ম্যাচেই ১৮০ রান করে এবং দুই ম্যাচে জয়ের সম্মিলিত ব্যবধান যদি ১২০ রান হয় তাহলে ভারতের নেট রান রেট হতে পারে ১.৩০৩। আফগানিস্তান যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫০ রান তোলে এবং ১২ রানে জেতে তাহলে মহম্মদ নবির দলের নেট রান রেট ভারতের চেয়ে বেশি থাকবে। নিউজিল্যান্ড তাই চাইবে আফগানিস্তান ম্যাচে নামার আগে নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়ে নেট রান রেটের উন্নতি ঘটাতে। যদি ভারত স্কটল্যান্ডকে হারায় এবং নিউজিল্যান্ড বাকি দুটির মধ্যে একটি ম্যাচে হারে তাহলে শেষ ম্যাচে হিসেব কষে নামিবিয়াকে হারানোর লক্ষ্যে এগোতে পারবে ভারত। কেন না, রবিবার আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ। সোমবার ভারতের খেলা।

অ্যাডভান্টেজ আফগানিস্তান

অ্যাডভান্টেজ আফগানিস্তান

আফগানিস্তানের স্পিনার রশিদ খান নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটিকে কোয়ার্টার ফাইনাল হিসেবেই দেখছেন। আফগানিস্তানের চার ম্যাচে রয়েছে চার পয়েন্ট। নেট রান রেট ১.৪৮১। আফগানিস্তানের লক্ষ্য থাকবে নিউজিল্যান্ডকে এমন ব্যবধানে হারানো যাতে নেট রান রেট এমন জায়গায় থাকে যাতে নামিবিয়ার বিরুদ্ধে পরের দিন বড় জয় পেলেও ভারত শেষ চারে উঠতে পারবে না। রবিবারের ম্য়াচের আগে শুক্রবার ভারত ও নিউজিল্যান্ড দুই দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে। ওই ম্যাচের পর এই দুই দলের নেট রান রেট কোথায় থাকে সেদিকে আফগানদেরও নজর থাকবে। তবে আবু ধাবিতেই শেষ দুটি ম্যাচ খেলায় সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার নিরিখে নিউজিল্যান্ডের চেয়ে সুবিধাজনক জায়গায় থাকবে নবির দল। কিউয়ি চ্যালেঞ্জ সামলানোর আগে তিন দিনের বিশ্রামও পাবে আফগানিস্তান।

কিউয়িদের চাই দুই জয়

কিউয়িদের চাই দুই জয়

নিউজিল্যান্ডের তিন ম্যাচে রয়েছে ৪ পয়েন্ট। নেট রান রেট ০.৮১৬। নামিবিয়ার বিরুদ্ধে শুক্রবার ও রবিবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কেন উইলিয়ামসনের দলের। গতকাল দুবাইয়ে খেলার পর আগামীকাল শারজায় এবং শেষ ম্যাচ আবু ধাবিতে খেলবে নিউজিল্যান্ড। তিনটিই দিনের ম্যাচ। ফলে সংযুক্ত আরব আমিরশাহীর গরমে টানা ম্যাচ খেলার চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে নিউজিল্যান্ডকে। স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় না পাওয়ায় নিউজিল্যান্ডের নেট রান রেটের সামান্য উন্নতি হয়েছে, ০.৭৬৫ থেকে হয়েছে ০.৮১৬। নামিবিয়ার বিরুদ্ধে যদি নিউজিল্যান্ড ১৮০ রান করে তাহলে ৬০ রানের ব্যবধানে জিতলে নেট রান রেট বেড়ে হবে ১.৩৯১। এরপর আফগানিস্তানের বিরুদ্ধে ১৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে নিউজিল্যান্ড যদি ১ রানেও হারে তাহলে নেট রান রেট কমে দাঁড়াবে ১.০৯৪। এই নেট রান রেট ভারত ছাপিয়ে যেতে পারে যদি বাকি দুটি ম্যাচে বড় ব্যবধানে জয় পায়। তবে নেট রান রেটের হিসেবই আসবে না যদি নিউজিল্যান্ড বাকি দুটি ম্যাচেই জয়লাভ করে ৮ পয়েন্টে পৌঁছে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+