পূজারা- রাহানে আটকে দিলেন ভাঙন, কলম্বো টেস্টে বড় রানের দিকে এগোচ্ছে ভারত

শুরু ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট। গলের পর কলম্বোতেও বড় রানের দিকে এগোচ্ছে ভারত। স্বপ্ন দেখাচ্ছে রাহানে-পূজারার ব্যাট

নিজের পঞ্চাশতম টেস্টকে দারুণভাবে স্মরণীয় করে রাখলেন চেতেশ্বর পূজারা। শতরান তো করলেনই। পাশাপাশি পেরিয়ে গেলেন একটি মাইলফলকও। ভারতীয়দের মধ্যে ১৫ তম ব্যাটসম্যান হিসেবে ৪০০০ রান ঝোলায় পুড়ে ফেললেন তিনি।

পূজারা- রাহানে আটকে দিলেন ভাঙন, কলম্বো টেস্টে বড় রানের দিকে এগোচ্ছে ভারত

পাশাপাশি দ্রুততম চার হাজার রানের তালিকায় তাঁর আগে রয়েছেন শুধুমাত্র দু'জন সুনীল গাভাসকার ও বীরেন্দ্র সেওয়াগ। রাহুল দ্রাবিড় ও চেতেশ্বর পূজারা দু'জনেই ৪৮ তম টেস্ট ম্যাচের ৮৪ ইনিংসে এই নজির গড়লেন। পিছিনে ফেলে দিলেন সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলিকে। নিজের ত্রয়োদশতম টেস্ট সেঞ্চুরি করলেন পূজারা।

And how good were these two! @ajinkyarahane88 & @cheteshwar1 continue their partnership inside the dressing room #TeamIndia #SLvIND pic.twitter.com/0GxhNyHbx9
— BCCI (@BCCI) August 3, 2017

এদিকে শুধু চেতেশ্বর পূজারাই নয়, এদিন শতরান করেন অজিঙ্ক রাহানেও। পূজারাকে যোগ্য সঙ্গত দিয়ে এগিয়ে নিয়ে যান ভারতীয় দলের স্কোর। রাহানের শতরানের ঝোলায় নবম সেঞ্চুরিটি ঢুকে গেল। মূলত এই জোড়া শতরানের সুবাদেই কলম্বো টেস্টেও বড় রানের দিকে এগোচ্ছে ভারত। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৩৪৪। ১২৮ রানে ক্রিজে রয়েছেন পূজারা, অন্যদিকে ১০৩ রানে অপরাজিত রয়েছেন অজিঙ্ক রাহানে।এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি। আগের দিনই জানিয়েছিলেন বৃহস্পতিবারের ম্যাচে দলে ফিরছেন লোকেশ রাহুল। এদিন অন্য ওপেনার মুরলী বিজয়কে সরিয়ে দলে ঢোকেন লোকেশ রাহুল। গল টেস্টের প্রথম ইনিংসে ১৯০ রান করা শিখর ধাওয়ান এদিন দুরন্ত শুরু করলেও বড় রান করতে পারেননি। ৩৭ বলে ৩৫ রান করে দিলরুয়ান পেরেরার শিকার তিনি।মধ্যাহ্নভোজের বিরতি অবধি ভারত ১ উইকেটে ১১০ রান করেছিল। লাঞ্চের পর লোকেশ রাহুল ৫৭ রানে রানআউট হয়ে যান। দ্রুত ফিরে যান অধিনায়ক বিরাট কোহলিও।১৩ রানে হেরাথের শিকার তিনি। এরপর দলের স্কোরকে ধীরে ধীরে বড় রানের দিকে নিয়ে যান পূজারা-রাহানে জুটি।

Finally! She said, after @ajinkyarahane88 gets to a well-made 9th Test century #TeamIndia #SLvIND pic.twitter.com/l1HlAM95x2
— BCCI (@BCCI) August 3, 2017

গলে ৩০৪ রানের বড় জয়ের পর দারুণ আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। কলম্বো টেস্টও জিতে ৩ টেস্টের সিরিজ পকেটে পুড়ে ফেলতে চাইছে বিরাট এন্ড কোং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+