ইডেনে ভারতের প্রথম একাদশে কয়েকটি পরিবর্তনের সম্ভাবনা, সম্মানের লড়াই নিউজিল্যান্ডের

দুই বছর পর কাল ফের আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসতে চলেছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। জয়পুর ও রাঁচিতে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরে ফেলেছে রোহিত শর্মার দল। রাহুল দ্রাবিড় পাকাপাকিভাবে ভারতীয় দলের কোচ হওয়ার পর প্রথম সিরিজেই ৩-০ ব্যবধানে জেতার হাতছানি। অন্যদিকে, নিউজিল্যান্ডের কাছে কিছুটা সম্মান পুনরুদ্ধারের লড়াই।

ইডেনে ভারতের প্রথম একাদশে কয়েকটি পরিবর্তনের সম্ভাবনা

১০ নভেম্বর টি ২০ বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল নিউজিল্যান্ড। ১৪ নভেম্বর ফাইনালে অস্ট্রেলিয়ার কাথে পরাজয়ের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভারতে চলে আসে কিউয়িরা। ১৭, ১৯ ও ২১ তারিখ তিনটি টি ২০ আন্তর্জাতিক। ঠাসা ক্রীড়াসূচি যে ভারতে পিচ ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেয়নি সে কথা উল্লেখ করেছেন এই সিরিজে নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি। তাঁর কথায়, এতটাই শিশির পড়ছে যে ভেজা বলে অনুশীলন করেও লাভ হবে না। স্পিনারদের বল গ্রিপ করতে অসুবিধা হচ্ছে। ভালো প্রস্তুতির পর্যাপ্ত সময় আমরা পাইনি, তবে সব বিভাগেই ভারত আমাদের পর্যুদস্ত করেছে। কলকাতায় খেলে যে ক্রিকেটাররা দেশে ফিরে যাবেন নিশ্চিতভাবেই তাঁরা দেশকে শেষ ম্যাচে জয় এনে দিতে বদ্ধপরিকর থাকবেন বলেই জানিয়েছেন সাউদি। কেন উইলিয়ামসন ও কাইল জেমিসন এই সিরিজ থেকে সরে দাঁড়ানোয় গতকালের ম্যাচেই সেরা একাদশ নামায় কিউয়িরা। তবে ভারতীয় স্পিনারদের দাপটে ভালো শুরু সত্ত্বেও বড় রান তুলতে পারেনি নিউজিল্যান্ড, বিশেষ করে ডেথ ওভারে কাঙ্ক্ষিত রান আসেনি দুটি ম্যাচেই।

ইডেনে ভারতের প্রথম একাদশে কয়েকটি পরিবর্তনের সম্ভাবনা

নিউজিল্যান্ডের প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা বিশেষ না থাকলেও ভারতীয় দলে কিন্তু পরিবর্তন হতেই পারে। রোহিত শর্মার কাছে যেমন ইডেন পয়া, এখানে তিনি একদিনের আন্তর্জাতিকে দ্বিশতরানও পেয়েছেন, তেমনই রাহুল দ্রাবিড় ভিভিএস লক্ষ্মণের সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফলো অনের পরও স্মরণীয় জয় এনে দিতে বড় ভূমিকা নিয়েছিলেন। সেই রাহুল-রোহিতের কোচ ও অধিনায়কের জুটি নিশ্চিতভাবেই চাইবে ক্লিন স্যুইপ। সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় ভারতীয় দল অন্তত তিনজন ক্রিকেটারকে কাল সুযোগ দিতেই পারে। আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী হর্ষল প্যাটেল অভিষেকে দারুণ বোলিং করে ২টি উইকেট পেয়েছেন। রোহিত শর্মা বিশ্রাম নিলে লোকেশ রাহুল নেতৃত্ব দেবেন। রোহিত খেললে ফর্মে থাকা রাহুলকে টেস্ট সিরিজের আগে বিশ্রাম দেওয়া হতে পারে। ঋষভ পন্থের জায়গায় কালকের ম্যাচে সুযোগ দেওয়া হতে পারে ঈশান কিষাণকে। সুযোগের অপেক্ষায় রয়েছেন এবারের আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী ঋতুরাজ গায়কোয়াড়, রাহুল বা রোহিতের মধ্যে একজন না খেললে তিনি ওপেনও করতে পারেন। প্রথম তিনেই বেশি ব্যাটিং করে থাকেন তিনি। দীপক চাহারের জায়গায় কাল আবেশ খানের অভিষেক হতে পারে। রবিচন্দ্রন অশ্বিন সিরিজ সেরার দৌড়ে রয়েছেন। ফলে অক্ষর প্যাটেলের জায়গায় সুযোগ পেতে পারেন যুজবেন্দ্র চাহাল। বোলিং করানো হতে পারে ভেঙ্কটেশ আইয়ারকে দিয়ে।

ইডেনে ভারতের প্রথম একাদশে কয়েকটি পরিবর্তনের সম্ভাবনা

নিউজিল্যান্ডে ভারত গত বছর টি ২০ সিরিজ ৫-০ ব্যবধানে জিতেছিল। এবার ৩-০ হওয়া অসম্ভব কিছু নয়। তবে ইডেনেও শিশির দুই দলের কাছেই চ্যালেঞ্জিং বিষয় হতে চলেছে। কাল শিশির বেশি পড়লেও বিশেষ স্প্রে দিয়ে ডিউ ফ্যাক্টরের প্রভাব কমাতে তাঁরা প্রস্তুত বলে জানিয়েছেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়। পিচ ব্যাটিং সহায়কই হবে, অর্থাৎ রানের ফুলঝুড়ি যেমন ছুটবে তেমনই বল ক্যারিও করবে ভালোই। আদর্শ টি ২০ উইকেট গতকাল খতিয়ে দেখেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কথা হয়েছে বিসিসিআইয়ের প্রধান কিউরেটর আশিস ভৌমিক ও সিএবির কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+