রোহিত শর্মাদের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের হোয়াইটওয়াশ বাঁচানোর লড়াই, ভারতীয় দলে আসছেন কারা?

আমেদাবাদে প্রথম দুটি একদিনের আন্তর্জাতিক জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছে ভারত। কাল নিয়মরক্ষার শেষ ম্যাচ। রোহিত শর্মাদের বিরুদ্ধে হোয়াইটওয়াশ বাঁচানোর লড়াইয়ে অধিনায়কত্বে ফিরছেন কায়রন পোলার্ড। ভারত অধিনায়ক জানিয়ে দিয়েছেন, শিখর ধাওয়ান আসবেন প্রথম একাদশে। টি ২০ সিরিজের আগে বিকল্প দেখে নিতে ভারতের প্রথম একাদশে হতে পারে একাধিক পরিবর্তন।

ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের হোয়াইটওয়াশ বাঁচানোর লড়াই

রোহিতের কথা অনুযায়ী শিখর ধাওয়ান দলে এলে বাদ পড়বেন সূর্যকুমার যাদব বা দীপক হুডার মধ্যে কোনও একজন। সূর্য ভালো ফর্মে রয়েছেন। ফলে দীপকের উপরই কোপ পড়তে পারে। হুডাকে আবার ভাবা হচ্ছে ষষ্ঠ বোলিং অপশন হিসেবে। তবে একটা বিষয় পরিষ্কার, শ্রেয়স আইয়ার বা ঋতুরাজ গায়কোয়াড় করোনামুক্ত হলেও তাঁদের কালকের ম্যাচে খেলার সম্ভাবনা কার্যত নেই। যুজবেন্দ্র চাহালের জায়গায় দেখে নেওয়া হতে পারে কুলদীপ যাদবকে। নজর থাকবে বিরাট কোহলির দিকেও। একদিনের আন্তর্জাতিকে শেষ শতরান পাওয়ার পর ২০টি ইনিংসে ১০টি অর্ধশতরান করলেও বিরাট চলতি সিরিজে একেবারেই ছন্দে নেই। প্রথম ম্যাচে চার বলে শূন্য করার পর দ্বিতীয় ম্যাচে লুজ শট খেলে ১৮ রানে ফিরেছেন। বিরাটকে কালকের ম্যাচে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা কম। ফলে ৭১তম আন্তর্জাতিক শতরানটি কাল আসে কিনা সেদিকে তাকিয়ে সকলে।

ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের হোয়াইটওয়াশ বাঁচানোর লড়াই

ওয়েস্ট ইন্ডিজের যেমন হোয়াইটওয়াশ বাঁচানোর লড়াই, তেমনই ওয়ার্ল্ড কাপ সুপার লিগের ১০ পয়েন্টও তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হাতছাড়়া যাতে না হয় সেজন্য মরিয়া লড়াই করতেই পারেন ক্যারিবিয়ানরা। কিন্তু দুটি ম্যাচে যেভাবে ভারত জিতেছে তাতে ওয়েস্ট ইন্ডিজের কাজ মোটেই সহজ নয়। ওডিয়ান স্মিথ ব্যাটে-বলে আগের ম্যাচে ভালো খেলেছেন। ফলে অধিনায়ক পোলার্ড দলে এলে আউট অব ফর্ম ড্যারেন ব্র্যাভোরই বাদ পড়ার সম্ভাবনা বেশি। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করেছে যে শেষ সাতটি একদিনের আন্তর্জাতিকে তার মধ্যে কোনওটিতেই পুরো ৫০ ওভার টেকেনি। তাই কালকের ম্যাচে ব্যাটিং বিভাগ চিন্তায় রাখবে পোলার্ডদের।

ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের হোয়াইটওয়াশ বাঁচানোর লড়াই

প্রথম দুটি ম্যাচের মতোই আচরণ করতে পারে তৃতীয় ম্যাচে পিচ। গতকালের ম্যাচে শিশিরও কোনও প্রভাব ফেলেনি ম্যাচের ফলাফলে। সেটি তৃতীয় ম্যাচেও অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব বা দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল বা কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ- শাই হোপ (উইকেটকিপার), ব্র্যান্ডন কিং, শারমার ব্রুকস, নিকোলাস পুরাণ, কায়রন পোলার্ড (অধিনায়ক), ড্যারেন ব্র্যাভো বা ওডিয়ান স্মিথ, জেসন হোল্ডার, ফ্যাবিয়াল অ্যালেন, আকিল হোসেন, আলজারি জোসেফ, কেমার রোচ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+