ক্রিস ওকসের দাপটে তৃতীয় টেস্টে প্রথম দিনের মধ্যাহ্নভোজে চাপে ভারত

তৃতীয় টেস্টের প্রথম দিন মধ্যাহ্নভোজে ভারত ৮২/৩।

ট্রেন্ট ব্রিজ টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষে নড়বড়ে জায়গায় ভারত। লাঞ্চ পর্যন্ত ২৬.৪ ওভারে ভারতের রান ৩ উইকেটে ৮২।

ক্রিস ওকসের দাপটে তৃতীয় টেস্টে প্রথম দিনের মধ্যাহ্নভোজে চাপে ভারত

এদিন শুরুটা ভাল করলেও ক্রিস ওকসের দাপটে মাঝ পথেই ছন্দ হারায় ভারত। নিয়মিত সময়ের ব্যবধানে হারায় তিনটি উইকেট।

মুরলী বিজয়ের পরিবর্তে জাতীয় দলে সুযোগ পাওয়া শিখর ধবন এ দিন শুরু থেকে ভাল খেললেও বড় রান করতে পারেননি। উইকেটে সেট হয়ে গিয়েও মাত্র ৩৫ রানে প্যাভিলিয়নে ফেরেন শিখর। সাতটি চার দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। ক্রিস ওকসের বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন শিখর।

অনেকটা একই চিত্র লোকেশ রাহুলের ক্ষেত্রেও। ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন তিনিও। কিন্তু ক্রিস ওকসের বলে এলবিডাব্লু হয়ে প্যাভিলিয়নে ফেরেন রাহুল। ২৩ রান করেন তিনি।

টেস্টে ভারতীয় দলের অন্যতম স্তম্ভ হিসেবে পরিচিত চেতেশ্বর পূজারাও রান পাননি। ১৪ রান করে ক্রিস ওকসের বলে আদিল রসিদের হাতে প্যাভিলিয়নে ফেরেন পূজারা। লর্ডস টেস্টের সেরা ওকস, ট্রেন্ট ব্রিজ টেস্টের প্রথম দিনের প্রথম সেশনের শেষে তিনটি উইকেট নিয়ে কিন্তু বুঝিয়ে দিলেন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ভুল ছিল না অধিনায়ক জো রুটের। চার রান করে ক্রিজে অপরাজিত রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+