স্যাম কুরানের দাপটে এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজে চাপে ভারত
প্রথম টেস্টের দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজে ভারত ৭৬/৩।
দ্বিতীয় দিনের শুরুতেই স্যাম কুরানের উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংসের উপর জবানিকা টানেন মহম্মদ সামি। ২৮৭ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস।

কিন্তু দ্বিতীয় দিন ব্যাট হাতে নেমে একেবারেই সুবিধা করতে পারলেন না ভারতীয় ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজে ভারতের রান ৭৬/৩।
শুরুটা ধরে করলেও পরের পর উইকেট হারিয়ে এখন ব্যাকফুটে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের প্রথম শিকার মুরলী বিজয়। ২০ রানে স্যাম কুরানের বলে এলবিডাব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন বিজয়। এর পর পরই লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। মাত্র চার রান করে কুরানের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন লোকোশ রাহুল। এসেক্সের বিরদ্ধে অনুশীলন ম্যাচে দুই ইনিংস মিলিয়ে শূন্য রান করা শিখর ধবন ২৬ রান করে কুারানের শিকার হন।
ক্রিজে ভারতের হয়ে লড়াই চালাচ্ছে বিরাট কোহলি এবং অজিঙ্ক রাহানে। ৯ রানে অপরাজিত কোহলি। অজিঙ্ক রাহানে ব্যাটিং করছেন ৮ রানে।












Click it and Unblock the Notifications