ক্যাপ্টেন কোহলির ব্যাটে টি-টোয়েন্টিতেও বাজিমাত

শেষ ম্যাচেও অপ্রতিরোধ্য ভারতকে আটকাতে ব্যর্থ শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি ম্যাচও পকেটে পুড়ল কোহলি এন্ড কোং

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শেষরক্ষা করতে পারল না শ্রীলঙ্কা। টেস্ট সিরিজ - একদিনের সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি ম্যাচেও জিততে পারল না তারা। কোহলি এন্ড কোং শ্রীলঙ্কা সফরের শেষ ম্যাচে ৭ উইকেটে জিতল।

বিরাটের ব্যাটে টি-টোয়েন্টি জয়

এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রেমাদাসার স্লো পিচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পক্ষে পাল্লা ভারি হলেও কোহলি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। কারণ রান তাড়া করে জেতাটা অভ্যাস করে ফেলেছে কোহলির ভারত।

এদিন টসে জিতে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান করে শ্রীলঙ্কা। দিলশান মুনাওরার ২৯ বলে ৫৩ এবং, আসান প্রিয়ঞ্জনের ৪০ বলে ৪০-র সুবাদে এই রান করে শ্রীলঙ্কা। ভারতের হয়ে সফলতম বোলার যজুবেন্দ্র চাহাল। ৩ টি উইকেট নেন। ২টি উইকেট যায় কুলদীপ যাদবের ঝোলায়।

এদিকে এদিন রান তাড়া করতে ওপেনিং স্লটে রোহিত শর্মার সঙ্গে নামেন লোকেশ রাহুল। মাত্র ৯ রানে আউট হয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন রোহিত। ২৪ রানে আউট হয়ে যান রাহুলও। তবে দুরন্ত ফর্মে থাকা অধিনায়ক বিরাট কোহলি কোনও ভুল করেন নি। শ্রীলঙ্কান বোলিংকে শাসন করে ৫৪ বলে ৮২ রান করেন ক্যাপ্টেন কোহলি। টি-টোয়েন্টি জার্সি গায়ে অভিষেক হওয়া মণীশ পান্ডেও তাঁকে যোগ্য সঙ্গত দেন। ১৮. ৩ওভারে বিরাট আউট হলেও শ্রীলঙ্কার ম্যাচে ফেরার সব উপায় তার আগেই বন্ধ হয়ে গিয়েছিল। ধোনি ১ রান করে নট আউট থাকেন। মণীশ পান্ডের সংগ্রহ হয় অপরাজিত ৫১।

Handshakes all around as #TeamIndia beat Sri Lanka by 7 wickets in the one-off T20I #SLvIND pic.twitter.com/gAp4xODQWs
— BCCI (@BCCI) September 6, 2017

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+