LLC 2022: উদ্বোধনী ম্যাচে ওয়ার্ল্ড জায়ান্টসের বিরুদ্ধে বড় জয় তুলে নিল শেহওয়াগ-হরভজন-পাঠানের ইন্ডিয়া মহারাজাস
LLC: উদ্বোধনী ম্যাচে ওয়ার্ল্ড জায়ান্টসের বিরুদ্ধে বড় জয় তুলে নিল শেহওয়াগ-হরভজন-পাঠানের ইন্ডিয়া মহারাজাস
লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২২-এর উদ্বোধনী ম্যাচে ওয়ার্ল্ড জায়ান্টসকে ৬ উইকেটে পরাজিত করল ইন্ডিয়া মহারাজাস। ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন ওয়ার্ল্ড জায়ান্টস-এর অধিনায়ক জ্যাক ক্যালিস। প্রথমে ব্যাটিং করে ১৭০/৮ উইকেট তোলে ওয়ার্ল্ড জায়ান্টস। আয়ারল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন ও'ব্রায়ান সর্বাধিক ৫২ রানের ইনিংস খেলেন ক্যালিসের দলের হয়ে। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ইন্ডিয়া মহারাজাস।

কেভিন ৩১ বলে ৫২ রানের ইনিংস খেলেন। ৯টি চার এবং ১টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন উইকেটরক্ষক দীনেশ রামদিন ২৯ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন।ন ৫টি চার এবং ১টি ছয় দিয়ে ইনিংস সাজিয়েছিলেন রামদিন। শ্রীলঙ্কার থিসারা পেরেরা ২৩ রান করেন। হ্যামিলটন মাসাকাডজা ১৮ রান করেন ওপেন করতে নেমে। দীর্ঘ দিন পর এ দিন ক্রিকেট মাঠে দেখা গেল তেতেন্ডা টাইবুকে। ইন্ডিয়া মহারাজাসের হয়ে দুর্ধর্ষ বোলিং করেন পঙ্কজ সিং। ৪ ওভারে ২৬ রান খরচ করে ৫ উইকেট পান পঙ্কজ। এ দিন একটি মেডেনও করেন তিনি। ইন্ডিয়া মহারাজসের অধিনায়ক হরভজন সিং, জোগিন্দার শর্মা এবং মহম্মদ কইফ একটি করে উইকেট পান।
১৭১ রান তাড়া করতে নেমে ১৮.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইন্ডিয়া মহারাজাস। ইউসুফ পাঠান, তন্ময় শ্রীবাস্তবের দুর্ধর্ষ ব্যাটিংয়ের উপর নির্ভর করে ইন্ডিয়া মহারাজাস ইনিংস শেষ করে ১৭৫/৪ রানে। ওপেন করতে নেমে পার্থিব প্যাটেল ১৮ রান করে প্য়াভিলিয়নে ফেরেন। ভারতীয় ক্রিকেটের অন্যতম নক্ষত্র বীরেন্দ্র শেহওয়াগ ৪ রান করে আউট হন। দুই ওপেনার কম উইকেটে প্যাভিলিয়নে ফিরলেও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী তন্ময় শ্রীবাস্তব ৩৯ বলে ৫৪ রানের ইনিংস খেলে ইন্ডিয়া মহারাজাসকে ম্যাচে ভাল ভাবে টিকিয়ে রাখে। ৩৫ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলে নজর কাড়েন ইউসুফ পাঠান। দুর্ধর্ষ পারফর্ম করেন ইউসুফ। ৩৫ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন ইউসুফ। ৫টি চার এবং ২টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। ৯ বলে ২০ রানের অপরাজিত ইনিংস খেলেন ইরফান পাঠান। এ দিন মহম্মদ কইফ করেন ১১ রান। টিম বেনসন ৩টি উইকেট পান ওয়ার্ল্ড জায়ান্টসের হয়ে এবং একটি উইকেট পান ফিডেল এডওয়ার্ডস। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন পাঁচ উইকেট নিয়ে তাক লাগানো পঙ্কজ সিং।












Click it and Unblock the Notifications