ভারত নয়, অস্ট্রেলিয়াই বিশ্বের ১ নম্বর টেস্ট দল! আইসিসি কীভাবে পৌঁছেছে হাস্যকর পর্যায়ে?

আইসিসির ওয়েবসাইটে আজ দুপুর থেকে জানানো হচ্ছিল, নাগপুর টেস্টে জয়ের কারণে অস্ট্রেলিয়াকে সরিয়ে ভারত বিশ্বের ১ নম্বর টেস্ট দল। তিন ফরম্যাটেই ১ নম্বরে ভারত। যদিও রাতেই বদলে গেল পরিস্থিতি।

ঘণ্টা পাঁচেকের জন্য ভারতীয় দল এই প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই বিশ্বের ১ নম্বর দল হয়ে গিয়েছিল। টি ২০ আন্তর্জাতিক ও একদিনের আন্তর্জাতিকের আইসিসি র‍্যাঙ্কিংয়ে ভারত আগেই ১ নম্বর দলের জায়গাটি দখল করেছে। আজ হঠাৎই আইসিসির ওয়েবসাইটে দেখা যায় ভারত টেস্টেও র‍্যাঙ্কিংয়ের সিংহাসনটি দখল করেছে।

ভারত দুইয়ে

ভারত দুইয়ে

বিশ্বের ১ নম্বর টেস্ট দল হওয়ার ঘণ্টা পাঁচেকের মধ্যেই ভারতকে দলগত র‍্যাঙ্কিংয়ে দুইয়ে নামিয়ে দেওয়া হয়েছে। শীর্ষস্থানে অস্ট্রেলিয়াই রয়েছে। আইসিসির ওয়েবসাইট এখন খুললে প্যাট কামিন্সের দলকেই বিশ্বের ১ নম্বর টেস্ট দল হিসেবে দেখানো হচ্ছে। ফলে দিল্লি টেস্টে আর ভারতের ১ নম্বর টেস্ট দল হিসেবে নামা হচ্ছে না। আইসিসির ওয়েবসাইটে প্রযুক্তিগত ত্রুটির কারণেই এমনটা হয়েছে বলে জানা যাচ্ছে।

বারবার ভুল আইসিসির

বারবার ভুল আইসিসির

আইসিসি কতটা হাস্যকর পর্যায়ে নিজেদের নিয়ে গিয়েছে তা পরিষ্কার এদিনের ঘটনা থেকে। কেন না, কিছুদিন আগেও বিশ্বের ১ নম্বর টেস্ট দলের জায়গা থেকে অজিদের সরিয়ে ভারতকে ঘণ্টা দুয়েকের জন্য ১ নম্বর দল করে দেওয়া হয়েছিল। তখনও পরে যান্ত্রিক ত্রুটির কারণ দেখিয়ে অজিদের ফেরানো হয়েছিল র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে! সেটা গত মাসেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে তিন টেস্টের সিরিজ জেতে। ১২৬ রেটিং পয়েন্ট নিয়ে অজিরাই ছিল শীর্ষে। কিন্তু আচমকাই প্রযুক্তিগত ত্রুটিতে অজিদের ১৫ রেটিং পয়েন্ট কম দেখানোয়, ভারত চলে গিয়েছিল র‍্যাঙ্কিংয়ে শীর্ষে।

অস্ট্রেলিয়া শীর্ষে

অস্ট্রেলিয়া শীর্ষে

সেবারের মতো আজও কয়েক ঘণ্টা পর নিজেদের ভুল শুধরে নিয়েছে আইসিসি। সংশোধিত র‍্যাঙ্কিং তালিকায় দেখা যায় অস্ট্রেলিয়া ১ নম্বরেই রয়েছে নাগপুর টেস্ট ইনিংস ও ১৩২ রানে হেরে যাওয়া সত্ত্বেও। ২৯ ম্যাচে তাদের মোট পয়েন্ট ৩৫৫৮, রেটিং পয়েন্ট ১২৬। যেটা দুপুরে দেখানো হচ্ছিল ১১১। ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। ভারত ৩২টি টেস্ট খেলে ৩৬৯০ পয়েন্ট আদায় করেছে, কিন্তু রেটিং পয়েন্ট ১১৫। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকারও শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে রেটিং পয়েন্টের ব্যবধান এখন রয়েছে ১১। ফলে চলতি সিরিজ জিতলে ভারতের বিশ্বের ১ নম্বর টেস্ট দল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে প্রথমবার ভারত তিন ফরম্যাটেই একসঙ্গে বিশ্বের ১ নম্বর দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবে।

প্লেয়ারদের ক্রমতালিকা

প্লেয়ারদের ক্রমতালিকা

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় আটে উঠে এসেছেন রোহিত শর্মা। সাত নম্বরে রয়েছেন ঋষভ পন্থ। বিরাট কোহলি চলে গিয়েছেন ১৬ নম্বরে। শ্রেয়স আইয়ার ১৭ ও ডেভিড ওয়ার্নার রয়েছেন ২০-তে। বোলারদের তালিকায় দুই নম্বরে রবিচন্দ্রন অশ্বিন, শীর্ষে থাকা প্যাট কামিন্সের সঙ্গে তাঁর রেটিং পয়েন্টের ব্যবধান কমে ২১। অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে ভারতের তিনজন। শীর্ষে রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় স্থানে রয়েছেন অশ্বিন। নাগপুর টেস্টে দুরন্ত অর্ধশতরান অক্ষর প্যাটেলকে তুলে নিয়ে এসেছে সাত নম্বরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+