অকল্যান্ডে উমরানের গতি, শিখরের দাপুটে ব্যাটিংয়ের শেষ রক্ষা হল না, নিউজিল্যান্ডের বিরুদ্ধে লক্ষ্যভ্রষ্ঠ ভারত

অকল্যান্ডে উমরানের গতি, শিখরের দাপুটে ব্যাটিংয়ের শেষ রক্ষা হল না, নিউজিল্যান্ডের বিরুদ্ধে লক্ষ্যভ্রষ্ঠ ভারত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচেই পরাজিত হল ভারত। অকল্যান্ডে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড ৭ উইকেটে পরাজিত করল ভারতকে। এ দিন ভারতের এই হারের প্রধান কারণ বোলারদের ব্যর্থতা।

দুর্দান্ত পারফর্ম করে ভারতীয় ব্যাটসম্যানরা:

দুর্দান্ত পারফর্ম করে ভারতীয় ব্যাটসম্যানরা:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে হারলেও প্রথমে ব্যাটিং করার সুযোগ পায় ভারত। কেন উইলিয়ামসন এই ম্যাচে শিখর ধাওয়ানের দলকে প্রথমে ব্যাটিং করার যে সুযোগ দিয়েছিল তা দারুণ ভাবে কাজে লাগান শুভমন গিল, শ্রেয়স আইয়ার এবং শিখর ধাওয়ান। প্রথম উইকেটে গিল এবং ধাওয়ান ১২৪ রানের পার্টনারশিপ গড়েন। অর্ধ-শতরান করেন গিল। শিখর ধাওয়ানের ব্যাট থেকে আসে ৭৭ রানের ইনিংস। টি ২০ সিরিজে ভাল খেলতে না পারা শ্রেয়স আইয়ার এই ম্য়াচে ৮০ রানের ইনিংস খেলেন। লোয়ার মিডল অর্ডারে সঞ্জু স্যামসন করেন ৩৬ রান এবং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর করেন ১৬ বলে অপরাজিত ৩৭ রান। নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট পান টিম সাউদি এবং লকি ফার্গুসন, একটি উইকেট পান অ্যাডাম মিলনে। ৫০ ওভারে ভারতীয় দল তোলে ৩০৬/৭ রান।

উমরান বাদে চরম ব্যর্থ ভারতীয় বোলিং:

উমরান বাদে চরম ব্যর্থ ভারতীয় বোলিং:

৩০৬ রান ডিফেন্ড করতে হত ভারতকে এই ম্যাচ জেতার জন্য। কিন্তু বড় রান সামনে পেয়েও তা ডিফেন্ড করতে ব্যর্থ হন ভারতীয় বোলাররা। একমাত্র উমরান মালিক ছাড়া প্রত্যেক ভারতীয় বোলারকে ফ্যাকাসে লেগে এই ম্য়াচে। নিউজিল্যান্ডের ইনিংসের মাত্র ৩টি উইকেট ফেলতে পারে ভারত যার মধ্যে একা উমরানই নেন দুইটি। ১০ ওভারে ৬৬ রান দিয়ে দুই উইকেট নেন উমরান। অপর একটি উইকেট নিয়েছে ৯ ওভারে ৬৩ রান দেওয়া শার্দূল ঠাকুর। যুজবেন্দ্র চাহাল কোটার পুরো ওভার করে খরচ করেন ৬৭ রান। অর্শদীপ সিং ৮.১ ওভারে ৬৮ রান খরচ করেন। এ দিন অকল্যান্ডের মাটিতে বল হাতে ঝড় তোলেন শার্দূল। ১৫০ কিমি/ঘণ্টা বেগে বোলিং করেছেন উমরান। এই ম্যাচে তাঁর দুই শিকার হলেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে এবং ড্যারেল মিচেল।

ভারতের জার্সিতে ওডিআই ক্রিকেটে অভিষেক হয় উমরান এবং অর্শদীপের:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচেই ভারতের জার্সিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উমরান মালিক এবং অর্শদীপ সিং-এর। উমরান অভিষেক ম্যাচে ২ উইকেট পেলেও খালি হাতেই মাঠ ছাড়েন অর্শদীপ সিং। এ দিন এমনিতেও ভাল পারফর্ম করতে পারেননি অর্শদীপ। যদিও এর আগে টি ২০ ক্রিকেটে এই দুই পেসার ভারতের জার্সিতে একাধিক ম্যাচ খেলেছেন।

নিউজিল্যান্ডের জয়ের নায়ক টম লেথাম এবং কেন উইলিয়ামসন:

নিউজিল্যান্ডের জয়ের নায়ক টম লেথাম এবং কেন উইলিয়ামসন:

নিউজিল্যান্ড ভারতের দেওয়া ৩০৭ রানের টার্গেট তাড়া করে মাত্র তিন উইকেটের বিনিময়ে। ৪৭.১ ওভারে নিউজিল্যান্ড তোলে ৩০৯/৩। নিউজিল্যান্ডের টম লেথাম ঝড় তোলেন ব্যাট হাতে ১০৪ বলে ১৪৫ রান করেন তিনি। ১৯টি চার এবং ৫টি ছয় দিয়ে নিজের ইনিংস সাজিয়েছিলেন তিনি। এ ছাড়া কেন উইলিয়ামসন অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেন। ৭টি চার এবং ১টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+