ইংল্যান্ডের বিরুদ্ধে বিধ্বস্ত ভারতীয় দল, নাইট বাহিনীর বিরুদ্ধে ৪ উইকেটে পরাজিত মিতালির দল

ইংল্যান্ডের বিরুদ্ধে বিধ্বস্ত ভারতীয় দল, নাইট বাহিনীর বিরুদ্ধে ৪ উইকেটে পরাজিত মিতালির দল

ইংল্যান্ডের বিরুদ্ধে মহিলা বিশ্বকাপে পরাস্থ হল ভারত। ভারতীয় মহিলা দলকে ৪ উইকেটে পরাস্থ করল ইংল্যান্ড মহিলা দল। বে ওভালে প্রথমে ব্যাটিং করে ভারতীয় দল সব উইকেট হারিয়ে ৩৬.২ ওভারে ১৩৪ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস।

ইংল্যান্ডের বিরুদ্ধে বিধ্বস্ত ভারতীয় দল, নাইট বাহিনীর বিরুদ্ধে ৪ উইকেটে পরাজিত মিতালির দল

স্মৃতি মন্ধনা এবং উইকেটরক্ষক রিচা ঘোষ ছাড়া কোনও ভারতীয় ব্যাটার এই ম্যাচে রান পাননি। রানের খরা অব্যহত রয়েছে মিতালি রাজের। মাত্র ১ রান এসেছে মিতালির ব্যাট থেকে। তরুণ ওপেনার যশতিকা ভাটিয়ার খারাপ ফর্মও অব্যহত রইল এই ম্যাচে। ৮ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। রান আউট হয়ে দীপ্তি শর্মা ডাগ আউটে ফেরেন রানের খাতা না খুলেই। বিধ্বংসী এবং দ্রুত গতিতে রান তোলার জন্য বিখ্যাত হরমনপ্রীত কউর করেছেন মাত্র ১৪ রান। লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ ২০ রান আসে প্রাক্তন ভারত অধিনায়ক ঝুলন গোস্বামীর ব্যাট থেকে।

এই ম্যাচে রান পাননি দুই অলরাউন্ডার স্নেহ রানা (০) এবং পূজা ভাস্ত্রকর (৬)। ভারতীয় ব্যাটারদের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন স্মৃতি মন্ধনা। বাংলার রিচা ঘোষ করেন ৩৩ রান।
বে ওভালে ভারতীয় মহিলা ব্যাটারদের ভিত নাড়িয়ে দিতে ইংল্যান্ডের হয়ে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন চার্লটে ডিন। ৮.২ ওভারে মাত্র ২৩ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন তিনি। দু'টি উইকেট নিয়েছেন অন্যা সার্বসোল। একটি করে উইকেট পেয়েছেন সোফি একলেস্টোন এবং কেট ক্রস।

ভারতের দেওয়া ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ রানে দুই উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। এই অবস্থায় ইংল্যান্ডের ম্যাচ জেতার জন্য প্রয়োজন ছিল দৃঢ় পার্টনারশিপের প্রযোজন ছিল। আর সেই পার্টনারশিপটাই গড়েন হিটার নাইট এবং নাটালিয়া স্কিভার। ইংল্যান্ডের দুই ওপেনার ট্যামি বিউমন্ট (১) এবং ড্যানিয়েল ওয়াট (১)-কে শুরুতেই প্যাভিলিয়নে ফেরান মেঘনা সিং এবং ঝুলন গোস্বামী। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয় এনে দেওয়া ইংল্যান্ডের হিটার নাইটের ব্যাট থেকে আসে ৫৩ রানের ইনিংস। নাটালিয়া স্কিভারের ব্যাট থেকে আসে ৪৫ রান। ইংল্যান্ডের উইকেটরক্ষক অ্যামি এলিন জনস করেন ১০ রান। সোফি ডাঙ্কলি করেন ১৭ রান।

ভারতের হয়ে তিনটি উইকেট এন মেঘনা সিং। একটি করে উইকেট নেন রাজেস্বরী গায়েকোড়, পূজা ভাস্ত্রকর, ঝুলন গোস্বামী। ম্যাচের সেরা নির্বাচিত হন চার্লটে ডিন। তিনি চারটি উইকেট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+