ICC Women's World Cup: বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ভারত

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ভারত

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ভারতীয় মহিলা দল। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল পরাস্থ হল ৬২ রানে। মূলত ব্যাটিং ব্যর্থতার কারণেই এই ম্যাচে হারতে হল ভারতকে। এর পাশাপাশি অধিনায়ক মিতালি রাজের ভুল সিদ্ধান্তও এই ম্যাচে ডোবাল টিম ইন্ডিয়াকে।

ICC Womens World Cup: বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ভারত

আয়োজক দেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন মিতালি রাজ। ভেবেছিলেন কম রানের মধ্যে আয়োজক দেশকে গুটিয়ে দিয়ে রান তাড়া করে সহজেই জয় ছিনিয়ে নেবেন। কিন্তু পরিকল্পনা আর বাস্তবের মধ্যে ফারাকটা যে বিস্তার তার প্রমাণ পাওয়া গেল এই দিনে ম্যাচেই। এই নিউজিল্যান্ডের বিরুদ্ধেই বিশ্বকাপ শুরুর আগে পাঁচ ম্যাচের একটি সিরিজ খেলেছিল ভারতীয় মহিলা দল। হোয়াইট ওয়াশ হতে হতে কোনও ক্রমে রক্ষা পেয়েছিল ভারত। ১-৪ ব্যবধানে ভারতীয় মহিলা দলকে পরাজিত করেছিল ডিভাইনের মেয়েরা। কিন্তু সেই দলের বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সুযোহ পেয়েও তা কী ভাবেই হারালেন মিতালি সেটাই বড় প্রশ্ন। পিচ যা ছিল তাতে প্রথমে ব্যাটিং করলে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। পাশাপাশি ডিউ ফ্যক্টারেরও কোনও ব্যপার নেই, তবুও নিজেদের উপর চাপ বাড়িয়ে প্রতিপক্ষকে শুরুতে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানানোর নেপথ্যে কারণ কী হতে পারে সেটা হয়তো মিতালি-ই জানেন।

নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটের বিনিময়ে ২৬০ রান তোলে কিউয়ি মহিলা দল। শুরুতেই দুই ওপেনারের উইকেট হারালেও নিউজিল্যান্ডের ইনিংস গড়েন আমিলিয়া কির এবং অ্যামি সেটারওয়েট। কিউয়ি মহিলা দলের হয়ে সর্বাধিক ৭৫ রান করেন সাটারওয়েট। আমেলিয়া কির প্যাভিলিয়নে ফেরেন ৫০ রানে। অল্পের জন্য অর্ধ শতরান হাতছাড়া করলেও কার্যকারী ৪১ রানের ইনিংস খেলেন উইকেটরক্ষক কেটি মার্টিন।

ভারতের হয়ে এই ম্যাচে সর্বাধিক চার উইকেট নেন পূজা ভাস্ত্রকর। ঝুলন গোস্বামী এই ম্যাচে পেয়েছেন একটি উইকেট। এই উইকেটের সৌজন্যে বিশ্বকাপে সর্বাচ্চো উইকেট শিকারির তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এলেন ঝুলন। একটি উইকেট পেয়েছে দীপ্তি শর্মাও। দু'টি উইকেট সংগ্রহ রাজেশ্বরী গায়েকোয়াড়।

২৬১ রান তাড়া করতে নেমে ৪৬.৪ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। প্রথম থেকেই পরে পর উইকেট হারাতে থাকে ভারত। অধিনায়ক মিতালি রাজ এবং হরমনপ্রীত কউরের সৌজন্যে উইকেট পতনে রাশ পড়লেও ভারত অধিনায়ক আউট হওয়ার সঙ্গেই ফের ধসে পড়ে ভারতের ব্যাটিং লাইন। মিতালি রাজ করেন ৩১ রান। তরুণ বিস্ফোরত হরমনপ্রীত কউরের ব্যাট থেকে আসে ৭১ রানের ইনিংস। ৬৩ বলে ৭১ রান করেন তিনি। ছয়টি চার এবং দু'টি ছয় দিয়ে তাঁর ইনিংস সাজানো ছিল। দুই ওপেনার যশতিকা ভাটিয়া এবং স্মৃতি মন্ধনা যতাক্রমে করেন ২৮ রান এবং ৬ রান। বিস্ফোরক ব্যাটার রিচা ঘোষ রানের খাতাই খুলতে পারেননি এই ম্যাচে। প্রথম বলেই বোল্ড হন এই বাঙালি উইকেটরক্ষক। পূজা রানা (১৮), ঝুলন গোস্বামী (১৫), পূজা ভাস্ত্রকর (৬) কেউই ভরসা দিতে পারেনি দলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+