India Loss: হারের হ্যাটট্রিক, রবিবার দিনভর শুধুই হতাশা প্রাপ্তি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের
৮ই ডিসেম্বর ২০২৪। এই দিনটা খুব তাড়াতাড়ি ভুলতে চাইবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সকাল থেকে সন্ধ্যা শুধু হতাশায় সঙ্গী হল ভারতীয় ক্রিকেটের। হারের হ্যাটট্রিক সেই সঙ্গে একরাশ লজ্জাই শুধু প্রাপ্তি হল।
রবিবার ছিল ক্রিকেটের এক কথায় সুপার সানডে। অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টের ছিল তৃতীয় দিন। ভারত এবং অস্ট্রেলিয়ার মহিলা দলের মধ্যে ছিল দ্বিতীয় একদিনের ম্যাচ। এবং সর্বোপরি অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনাল। এই তিনটি ম্যাচেই ভারতকে পরাজয়ের মুখ দেখতে হল।

প্রথমেই আসা যাক ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কথায়। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনের শেষেই অনেকটাই ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল। তৃতীয় দিনে ম্যাজিকের প্রত্যাশা ছিল ভারতীয় দলের কাছ থেকে। কিন্তু তৃতীয় দিনে ম্যাজিক দেখানো তো দূরের কথা কোনরকম লড়াইও করতে পারলেন না ভারতীয়রা। অস্ট্রেলিয়ার কাছে কার্যত অসহায় আত্মসমর্পণ করতে হলো ভারতীয় দলকে। পারথে জয়ের পরে পিঙ্ক বলে টেস্ট ম্যাচে হেরে গেল ভারত। পন্থ-নীতীশরা ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিতে পারলেন না। ১০ উইকেটে জিতল অস্ট্রেলিয়া।
প্রায় একই সময় অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচে হেরে যথেষ্ট চাপে ছিল ভারত কিন্তু দ্বিতীয় ম্যাচেও হতাশা জনক পারফরম্যান্সই করলেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা। এর ফলে এই ম্যাচে ভারত হেরে সিরিজ জয়ের আশা বিলীন হয়ে গেল।
একই সঙ্গে খেলতে নেমেছিল অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল। শারজায় এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামে ভারত বিগত ম্যাচগুলিতে ভারত যেভাবে পারফরম্যান্স করেছিল তাতে আশা করা হয়েছিল বাংলাদেশকে হারিয়ে ট্রফি নিয়ে ঘরে ফিরবে ভারত। কিন্তু সেখানেও একরাশ হতাশায় সঙ্গী হল বাংলাদেশের কাছে ৫৯ রানে হেরে যেতে হলেও ভারতীয় যুব দলকে এর ফলে ট্রফি জয় অধরাই থাকলো।
বর্তমানে ভারত বাংলাদেশ ম্যাচ মানেই সম্মানের লড়াই। সাম্প্রতিক পরিস্থিতিতে এই ম্যাচের উত্তর আরও বৃদ্ধি পেয়েছে কিন্তু সম্মানের লড়াইও হারতে হলে ভারতকে। ফলে তো হারের হ্যাটট্রিকই রবিবার প্রাপ্তি হলো ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।












Click it and Unblock the Notifications