ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হারে এত সমালোচনা কেন? আর পাকিস্তান বিশ্বকাপে টিকল কী না তাতে আমাদের কী?
অবশেষে থামল বিরাট কোহলির অশ্বমেধের ঘোড়া। রবিবার, ৩০ জুন, এজবাস্টনে আয়োজক দেশ ইংল্যান্ডের কাছে ৩১ রানে হেরে বিশ্বকাপ ২০১৯-এ প্রথম ম্যাচ হারল প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ভারত।
অবশেষে থামল বিরাট কোহলির অশ্বমেধের ঘোড়া। রবিবার, ৩০ জুন, এজবাস্টনে আয়োজক দেশ ইংল্যান্ডের কাছে ৩১ রানে হেরে বিশ্বকাপ ২০১৯-এ প্রথম ম্যাচ হারল প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করে ৩৩৭ রান করে ইংল্যান্ড, ৭ উইকেটের বিনময়ে। জবাবে ৫০ ওভারে ৫ উইকেট খুইয়ে ভারত করে ৩০৬। শতরান করেন ওপেনার রোহিত শর্মা এবং অর্ধশতরান করেন কোহলি। এই নিয়ে এই বিশ্বকাপে তিনটি শতরান হাঁকালেন রোহিত এবং পর পর পাঁচটি ম্যাচে পঞ্চাশ করে ফের একটি বিশ্বরেকর্ড গড়ে ফেললেন ভারত অধিনায়ক।
তবে এই দিন ভারতের হারের পরে প্রতিক্রিয়া কম দেখা দেয়নি। বিশেষ করে মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদবের শেষের দিকে শ্লথ পার্টনারশিপ নিয়ে যথেষ্ট সমালোচনা হয়। ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানি সমর্থকরাও কারণ ইংল্যান্ডের এই জয়ে পাকিস্তানের সেমি-ফাইনালের পথ বেশ দুর্গম হয়ে গেল। এখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে যদি ইংল্যান্ড হারে এবং বাংলাদেশের বিরুদ্ধে যদি তারা জেতে, তবেই সরফরাজ আহমেদের দল সেমি-ফাইনালে পৌঁছনোর আশা করতে পারে।

বৈঠক সোনিয়ার
দলের রণকৌশন ঠিক করতে লোকসভা ও রাজ্যসভার দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

একটি ম্যাচ হারলে মহাভারত অশুদ্ধ হয় না
প্রশ্ন হল, ভারতের একটি হারেই এত সমালোচনা কেন? প্রথম ছ'টি ম্যাচে পাঁচটি জিতে ভারত এটা প্রমাণ করেছে যে তারা এই বিশ্বকাপকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। তাদের শেষ চারে জায়গা নিশ্চিত করতে এখন দরকার মাত্র একটি পয়েন্ট। ম্যাচ তাদের বাকি রয়েছে দু'টি -- বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে। সুতরাং এই হারের পরেও তাদের সেমি-ফাইনালে যাওয়া আটকাচ্ছে না সেটা তাদের অতি বড় শত্রুও বলতে পারবে না।

লোধা কমিটির সুপারিশ
লোধা কমিটির কিছু সুপারিশ মেনে নিয়েছে বিসিসিআই। কিছুতে আপত্তি রয়েছে সেটা সুপ্রিম কোর্টের কাছে স্পষ্ট জানিয়েছে।

ইংল্যান্ডকে তাদের প্রাপ্য কৃতিত্বটুকু দিতেই হয়
যাঁরা ভারতের এই পরাজয়ে দুষছেন কোহলির দলের শেষদিকের ব্যাটিংকে (কেউ আবার দুষছেন এদিনের কমলা-নীল জার্সিকেও), তাঁদের মনে রাখা উচিত যে বিপক্ষ ছিল ইংল্যান্ড, যাদের এই কয়েকদিন আগেও এবারের সম্ভাব্য বিজয়ী বলে ধরা হচ্ছিল। আচমকা দু'টি ম্যাচ পর পর হেরে গিয়ে তারা সাময়িক সমস্যাতে পড়লেও থ্রি লায়ন্স-দের যে মানাবনোতি হয়নি, সেটা বলাই বাহুল্য। রবিবার দলে জেসন রয়কে ফিরিয়ে নিয়ে এসে পূর্ণ উদ্যোগে ঝাঁপায় ইংল্যান্ড কারণ এটা ছিল তাদের মরণ-বাঁচন ম্যাচ। টস জেতার ফলে তাদের কাজ আরও সহজ হয়ে যায়। ভারতের পরাজয়তে ধোনি-কেদারদের না দুষে ইংল্যান্ডকে তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়াটা অবশ্যই জরুরি। আর ভারতের পক্ষে এই হার তাদের 'ল অফ এভারেজ'-এর ভ্রুকুটি থেকে বাঁচিয়ে দিল। নক-আউটে আচমকা হেরে যাওয়ার থেকে লিগ পর্যায়েই একটি ম্যাচ হারা ভালো। কোহলির দল এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে শিগগিরই ফিরবে মঙ্গলবারের ম্যাচে, এই বার্মিংহামেই।

চিন সাগরে নৌ মহড়া
ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান মিলে দক্ষিণ চিন সাগরে নৌ মহড়া করবে। চিনকে চাপে ফেলতেই এই কৌশল বলে মনে করা হচ্ছে।

পাকিস্তান যদি যথেষ্ট জয় না পেয়ে থাকে, সেটা তাদের সমস্যা
দ্বিতীয়ত, পাকিস্তান বা বাংলাদেশের সমর্থকদের মুখে ভারতের হারের ফলে হা-হুতাশ শোনার কোনও প্রয়োজন ভারতের সমর্থকদের নেই। ভারত এখানে নিজের খেলা খেলতে এসেছে এবং পাকিস্তান বা বাংলাদেশ বিশ্বকাপে টিকে রইল কী না, তা নিয়ে তাদের কোনও মাথাব্যথা নেই, থাকার কথাও নয়।
পাকিস্তানের যে প্রাক্তন ক্রিকেটার কয়েক দিন আগে মন্তব্য করেছিলেন যে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে ছিটকে দিতে ভারত ইচ্ছাকৃতভাবে হারবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার কাছে, তাঁর মনে রাখা উচিত এখন যে ভারতের নিজের সেমি-ফাইনালের জায়গা পাকা করতে ওই ম্যাচ দুটিতে জেতা প্রয়োজন। পাকিস্তান বিশ্বকাপে থাকল কি না, সেই নিয়ে দাড়িতে হাত বোলাবার সময় ও ইচ্ছে ভারতের নেই। শুধু শুধু অন্যের উপরে নির্ভর না করে থেকে পাকিস্তানের উচিত ছিল আগে আরও ম্যাচ জেতার, যা তারা
করেনি। তার জন্যে নিশ্চই তারা ভারতকে দোষ দিতে পারে না।

কানহাইয়াদের আশ্বাস
ভয়ের কারণ নেই। জেএনইউ-এ আপনাদের রক্ষা করবে দেশের সেনাবাহিনী। কানহাইয়া কুমারকে জামিন দিয়ে এই আশ্বাস আদালতের।

আজ মুক্তি কানহাইয়ার
বুধবার জামিন পেলেও এদিন জেলমুক্তি হবে জেএনইউ কাণ্ডে ধৃত কানহাইয়া কুমারের।

প্রয়াত মার্টিন ক্রো
মাত্র ৫৩ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন নিউ জিল্যান্ডের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মার্টিন ক্রো।

প্রয়াত অশোক ঘোষ
দীর্ঘ রোগভোগের পরে ৯৪ বছর বয়সে প্রয়াত হলেন ফরওয়ার্ড ব্লক নেতা অশোক ঘোষ।

সংসদে বক্তৃতা প্রধানমন্ত্রীর
সংসদে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেচে বেছে কংগ্রেস সহ বিরোধীদের আক্রমণের পথেই হাঁটলেন প্রধানমন্ত্রী।

মেট্রোয় আত্মহত্যা
রবীন্দ্র সরোবর স্টেশনে দমদমগামী মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে এক যুবকের আত্মহত্যা করার কারণে টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত মেট্রো যোগাযোগ অফিস টাইমে বন্ধ ছিল। ফলে চূড়ান্ত হয়রানির মধ্যে পড়েন যাত্রীরা।

দুর্বল বিরোধী, তোপ মোদীর
দুর্বল বিরোধীরা হীনম্মন্যতায় ভুগে সংসদের স্বাভাবিক কাজকর্মে বাধার সৃষ্টি করছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পাক সফরে পোপ
এবছরের শেষে পাকিস্তান সফরে যাবেন পোপ ফ্রান্সিস।

রাহুলের আর্জি
ইপিএফের উপর থেকে করের বোঝা তুলে নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী।

শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
ফরওয়ার্ড ব্লক নেতা অশোক ঘোষের প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে অসুস্থ থাকাকালীন তাঁকে গিয়ে দেখেও এসেছেন তিনি।
[আরও পড়ুন:বিশ্বকাপের সমস্ত খবর দেখুন একনজরে]












Click it and Unblock the Notifications