ফের রুখে দাঁড়িয়েছেন পূজারা, অ্যাডিলেড টেস্টে জয় দেখতে পাচ্ছে ভারত

প্রথম ইনিংসে অনবদ্য শতরানের পর দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়িয়ে পরিত্রাতার ভূমিকায় ফের চেতেশ্বর পূজারা।

প্রথম ইনিংসে অনবদ্য শতরানের পর দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়িয়ে পরিত্রাতার ভূমিকায় ফের চেতেশ্বর পূজারা। তিনি অপরাজিত রয়েছেন ৪০ রানে। ভারত অ্যাডিলেড টেস্টে তৃতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ১৫১ রান তুলেছে। সবমিলিয়ে এগিয়ে রয়েছে ১৬৬ রানে।

ফের রুখে দাঁড়িয়েছেন পূজারা, অ্যাডিলেড টেস্টে জয় অদূরে

এদিন বল হাতে দিনের শুরুটা খারাপ করেনি ভারত। অস্ট্রেলিয়া ১৯১ রানে ৭ উইকেট থেকে ২৩৫ রানে অল আউট হয়ে যায়। ভারত লিড পায় ১৫ রানের।

জবাবে কেএল রাহুল ভালো শুরু করেও উইকেট দিয়ে ফেরেন। মুরলী বিজয়ও বেশিক্ষণ টেকেননি। রাহুল ৪৪ রানে ও বিজয় ১৮ রানে ফেরেন। এরপরে পূজারা ও কোহলি ইনিংসের হাল ধরেন। কোহলি ৩৪ রানে ফিরে গেলে পূজারা ক্রিজে জমে গিয়েছেন। সঙ্গে ১ রানে অপরাজিত রয়েছেন অজিঙ্ক রাহানে।

বল হাতে ভারতের হয়ে ইশান্ত শর্মা ২টি, জসপ্রীত বুমরাহ ৩টি, মহম্মদ শামি ২টি, রবিচন্দ্রণ অশ্বিন ৩টি উইকেট পেয়েছেন। দ্বিতীয় ইনিংসে মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড ও নাথান লিয়ঁ ১টি করে উইকেট নিয়েছেন।

এখনও দুই দিন খেলা বাকী রয়েছে। ভারত চতুর্থদিনের চা পানের বিরতি পর্যন্ত বা শেষ একঘণ্টা আগে লিড নিয়ে অস্ট্রেলিয়াকে টার্গেট দিলে যা বোলিংশক্তি রয়েছে তাতে প্রথম টেস্টে জয় তুলে দেওয়া খুব একটা কঠিন হবে না। শেষদিনে অশ্বিন আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। সেসব মাথায় রেখেই টার্গেট দিতে হবে ভারতকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+