পাকিস্তানকে 'বাপি বাড়ি যা ' টিম ইন্ডিয়ার, বিশ্বকাপের সেরা জয়ে ফাইনালের টিকিট পৃথ্বীদের
বিশ্বকাপের মঞ্চে ভারতীয় ক্রিকেটারদের ধামাল। পাকিস্তানকে পাড়ার ক্লাবে নামিয়ে আনল পৃথ্বী শ এন্ড কোং
পাকিস্তানকে বিশ্বমঞ্চে ভারতীয় খুদেরা যেভাবে হারাল তা মনে রাখবে দু'দেশের কয়েক প্রজন্ম। বিশ্বকাপেক সেমিফাইনালে পাকিস্তানকে পাড়ার ক্লাবে পরিণত করল পৃথ্বী শ এন্ড কোং। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে -র টিকিট বুক করে নিল দ্রাবিড়ের ছেলেরা। ভারতের বিরুদ্ধে ২০৩ রানে হেরে গেল তারা।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ মানেই বাইশ গজে যতটা লড়াই ততটাই ঠিক মানসিক চাপ ধরে রেখে পারফরম্যান্স ডেলিভার করার চ্যালেঞ্জ। সব মিলিয়ে এদিন টোটাল ক্রিকেট খেলল টিম ইন্ডিয়া। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ওপেনিং জুটিতে মনজোত কালরা ও পৃথ্বী শ ৮৯ রান তোলেন। ৪১ রানে রানআউট হয়ে যান অধিনায়ক পৃথ্বী শ। এরপর দুরন্ত ফর্মে থাকা শুভমান গিল বিশ্বকাপের প্রথম শতরানটি করে নেন। তিনি ৯৪ বলে ১০২ রান করেন। ৫০ ওভারে ৯ উইকেটে ২৭২ রান করে টিম ইন্ডিয়া।
এদিকে জয়ের জন্য ২৭৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে পাকিস্তান। বাংলার ইশান পোড়েল বল হাতে পাকিস্তানের মেরুদন্ডটাই গুঁড়িয়ে দেন। ইশান একাই ৬ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। ইশান ছাড়া শিভা সিং ও রিয়ান পরাগ ২ টি করে উইকেট তুলে নেন। মাত্র ২৯.৩ ওভারে ৬৯ রানে প্যাক আপ হয়ে যায় পাকিস্তান।
India reach the #U19CWC Final! 🇮🇳
A thrashing of Pakistan by 203 runs sets up a final clash with Australia in Tauranga for the title! 🏆#PAKvIND scorecard ➡️ https://t.co/yEBWKt8rB1 pic.twitter.com/0whh3EKZQc
— ICC (@ICC) January 30, 2018
Click it and Unblock the Notifications