IND vs ENG: দ্বিতীয় টেস্টে দাপুটে জয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বিরাট উত্থান ভারতের
হায়দরাবাদ টেস্ট অপ্রত্যাশিতভাবে হারতে হয়েছিল ভারতকে। কিন্তু সিরিজে সমতা ফিরিয়েও দাক্ষিণাত্য ছাড়ছে ভারত। বিশাখাপত্তনমে ফিকে হয়ে গেল বাজবলের দাপট। বুম বুম বুমরাহের দাপটে চতুর্থ দিনেই ম্যাচে জয় হাসিল করল ভারত। সেইসঙ্গে বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলেও বড় সড় রদবদল হল। একটি জয়েই যেন অক্সিজেন ফিরে পেল ভারত।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে নেমেছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই টেস্ট সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।হায়দরাবাদ টেস্টে হেরে পয়েন্ট তালিকায় বাংলাদেশের থেকেও নীচে নেমে গিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু দ্বিতীয় টেস্টে জিতে আবার পুরানো জায়গা ফিরে পেল ভারত।

ভারত চলমান বিশ্ব টেস্টে চক্রে খেলা ছয়টি টেস্ট ম্যাচের মধ্যে তিনটি জিতেছে, দুটি হেরেছে এবং একটি ড্র করেছে। এর ফলে ভারতের পয়েন্ট বর্তমানে ৩৮ এবং পয়েন্টের শতাংশ ৫২.৭৭। এই সিরিজে এখনও তিনটি ম্যাচ বাকি আছে। ঘরের মাঠে বাকি ম্যাচ গুলোতে জয় পেলে এই পয়েন্ট টেবলে অবস্থান আরও শক্তিশালী হবে ভারতের।
শীর্ষে থাকা অস্ট্রেলিয়া ১০টি ম্যাচ খেলেছে। তারমধ্যে ছয়টি জিতেছে।তিনটি হেরেছে ও একটি ড্র করেছে। তাদের পয়েন্ট ৬৬। পয়েন্টের শতাংশ ৫৫.০০। তৃতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা, চতুর্থ স্থানে আছে নিউজিল্যান্ড ও পঞ্চম স্থানে বাংলাদেশ।
তৃতীয় টেস্ট রাজকোটে। খেলা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে। ২৩ ফেব্রুয়ারি থেকে চতুর্থ টেস্ট শুরু রাঁচীতে। সিরিজ়ের শেষ টেস্ট হবে ৭ মার্চ থেকে। খেলা হবে ধর্মশালায়। ১১ মার্চ সিরিজ শেষ হওয়ার কথা। সিরিজের তৃতীয় ম্যাচে কোহলির খেলা নিয়ে অনিশ্চয়তা আছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুটি সংস্ককরণেই ফাইনাল খেলেছে ভারত। কিন্তু তৃতীয় সংস্করণের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজ ১-০ ফলে জেতে। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ ড্র করার পর ঘরের মাঠে প্রথম টেস্টেই ধাক্কা খেয়েছিল ভারত। যার প্রভাব পড়েছে বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও। কিন্তু দ্বিতীয় টেস্টে আবার পুরানো জায়গা ফিরে পেল।












Click it and Unblock the Notifications