একদিনের ক্রিকেট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে বেগ দিতে প্রস্তুতি সারছেন ধোনি-বিরাটরা

টেস্ট সিরিজের ধামাকা অতীত। এবার ফোকাসে একদিনের সিরিজ। ফেব্রুয়ারির ১ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার প্রথম একদিনের ম্যাচে খেলতে নামবে টিম ইন্ডিয়া

টেস্ট সিরিজের ধামাকা অতীত। এবার ফোকাসে একদিনের সিরিজ। ফেব্রুয়ারির ১ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার প্রথম একদিনের ম্যাচে খেলতে নামবে টিম ইন্ডিয়া।

একদিনের ক্রিকেট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে বেগ দিতে প্রস্তুতি সারছেন ধোনি-বিরাটরা

তবে টেস্ট ম্যাচের জয়ের মোমেন্টাম ধরে রাখবে ভারতীয় দল। ডারবানের কিংসমিডে নামার আগে ভারতীয় দলের পক্ষে সুসমাচার যে দক্ষিণ আফ্রিকা দলে থাকবেন না এবি ডিভিলিয়ার্স। শুধু এই ম্যাচেই নয় তিনটি ম্যাচ খেলা হবে না প্রোটিয়া এই তারকা ব্যাটসম্যানের। তবুও এ নিয়ে অতিরিক্ত আশাবাদী হতে রাজি নন ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। তাদের মত একটাই দক্ষিণ আফ্রিকা দলে একা ডিভিলিয়ার্স খেলেন না তাই এতে বিশেষ সুবিধা হবে মানতে নারাজ তারা।

Hello Durban! Preparations begin for the 1st ODI here at Kingsmead #TeamIndia #SAvIND pic.twitter.com/vNGz9zn0Np
— BCCI (@BCCI) January 30, 2018

এদিকে নিয়মিত অনুশীলনের পাশাপাশি ভারতীয় দল অনুশীলনে কিছু বিশেষ ট্যাকটিসও ব্যবহার করছে। ম্যাচের আগে অনুশীলেন টায়ারে বল ধাক্কা লাগিয়ে ফিল্ডিং করে ভারত। যাতে দেখা যায়, অক্ষর পটেল সহ দেলর বোলাররা টায়ারের ওপর বল ফেলছেন আর ফিল্ডাররা সেই বল ধরার চেষ্টা করছেন। ভারতীয় দল সূত্রে খবর, টায়ারের কানা লেগে বল অসমানভাবে এগোয়। দক্ষিণ আফ্রিকার বাউন্সি মাঠে ক্লোজ-ইন ফিল্ডারদের পক্ষে ক্যাচ নিতে ভীষণ অসুবিধে হয়। সেটাই আয়ত্ত করছে টিম ইন্ডিয়া।

মঙ্গলবার ভারতীয় দলের অনুশীলনের সময় হাজির হন আইসিসি মনোনীত ম্যাচের রিজার্ভ আম্পায়ার দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। ভারতীয় দলের সূত্রে জানা গিয়েছে, এদিন ব্যাটের মাপ আইসিসি-র নতুন নিয়ম অনুযায়ী আছে কি না তা পরীক্ষা করতেই এদিন হাজির হয়েছিলেন অ্যাড্রিয়ান।

এসবের মধ্যেই যে টেস্টে ভারত জয় পেয়েছে, সেই ওয়ান্ডারার্সের পিচকে খারাপ বলে রিপোর্ট আইসিসিতে জমা দিয়েছেন ম্যাচ রেফারি। এদিকে প্রথম দুটি পিচ নিয়ে সেভাবে সন্তুষ্ট ছিলেন না প্রোটিয়া তাই এই পিচে বিশেষ জোর দেওয়া হয়েছিল। এবার সেইপিচ পড়ল আইসিসির রোষানলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+