ফাইনালের সরাসরি টিকিটেই চোখ রোহিতদের, টপকাতে হবে বাংলাদেশ চ্যালেঞ্জ

ভারতীয় দল নামছে বাংলাদেশের বিরুদ্ধে, করে নিতে যায় ফাইনালের টিকিট। রোহিত শর্মার ফর্ম দলের বড় চিন্তা। 
 

কোনও অঙ্ক নয়, সরাসরি ত্রিদেশীয় সিরিজে নিজেদের জায়গা পাকা করতে বদ্ধপরিকর রোহিত শর্মার ভারতীয় দল। ইতিমধ্যে গ্রুপ পর্বে একবার বাংলাদেশকে হারিয়েছে ভারত। তারপর একদিন আগেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিতে লিগ টেবলের এক নম্বরে পৌঁছে গেছে তারা। বুধবার গ্রুপ পর্বে ভারতের শেষ প্রতিপক্ষ বাংলাদেশ।

ফাইনালের সরাসরি টিকিটেই চোখ রোহিতদের, টপকাতে হবে বাংলাদেশ চ্যালেঞ্জ

গ্রুপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছিল ভারতীয় দল। তবে টেবলের এক নম্বরে থাকলেও বাংলাদেশের বিরুদ্ধে কোনও পরীক্ষার রাস্তায় হাঁটবে না তারা।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১৫ রানের বিশাল রান তাড়া করে জিতেছে বাংলাদেশে। ফলে তারাও ফাইনালে যাওয়ার বড় একটা চেষ্টা করছে তারা।

ভারত হারলেও ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে ভারতীয় দলের। কিন্তু সেক্ষেত্রে ভারতকে চেয়ে থাকতে হবে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্য়াচের দিকে। নেট রানরেটও বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। ভারতীয় দল পরপর দুটি ম্যাচ জিতে এই মুহূর্তে ০.২১।

এবারের টুর্নামেন্টে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়েছে। তাদের পারফরম্যান্স স্ক্যানারের নিচে রয়েছে। তারা যেরকম পারফর্ম করবে ঠিক সেরকমভাবে বিশ্বকাপের টিকিট মিলে যেতে পারে।

এবারের টুর্নামেন্টে দীপক হুডা, মহম্মদ শিরাজ, অক্ষর প্যাটেল এখনও সুযোগ পায়নি। ভারতীয় থিঙ্কট্যাঙ্ক যেভাবে চেয়েছিল যে সকলকে দেখে নিতে তা অবশ্য হয়নি। ভারতীয় দলের একটা বড় চিন্তা রোহিত শর্মার অফ ফর্ম। এখনও অবধি নিজের ফর্মের ধারেকাছে থাকতে পারেননি তাঁরা।

তবে অন্য ওপেনার শিখর ধাওয়ান দারুণ ফর্মে রেয়েছেন। ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় বোলাররাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+