সিরিজ জেতার স্বপ্ন ফোকাসে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের ছক কষছে বিরাট অ্যান্ড কোং
তিনটি পরপর জয়ের পর একটি হার , রেনবো নেশনে সিরিজ জয়ের স্বপ্নের কাছাকাছি পৌঁছেও এখনও ইতিহাস ছোঁওয়া হল না ভারতীয় ব্রিগেডের।
গত ম্যাচে হারের ধাক্কা ভুলে ফের দক্ষিণ আফ্রিকাকে চূর্ণ করার জন্য তৈরি টিম ইন্ডিয়া। ৩-১ সিরিজে এগিয়ে রয়েছে ভারত। এই অবস্থায় দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করতে চাইছে না টিম ইন্ডিয়া। ডারবানে প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতেছিল, সেঞ্চুরিয়নে ৯ উইকেটে, কেপটাউনে ১২৪ রানে ম্যাচ জিতেছে পড়েছে।
ওয়ান্ডারার্সে ভারতীয় দলের পারফরম্যান্স ব্যাটিংয়ে ভালো হলেও বোলিংয়ে গড়মিল থাকায় ম্যাচ হারতে হয়েছে। ফলে পোর্ট অফ স্পেনের পঞ্চম ম্যাচে ফের একবার প্রোটিয়া ব্যাটিং লাইন আপ বনাম ভারতীয় রিস্ট স্পিনার লড়াই জমে উঠবে। এ পর্যন্ত এবারের একদিনের টুর্নামেন্টে জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার সেভাবে দাগ কাটতে পারেনি। বিরাট কোহলির বড় ভরসা হয়ে উঠেছেন তাঁর স্পিনাররা।
Silent and serene. A cloudy welcome at Port Elizabeth #TeamIndia #SAvIND pic.twitter.com/7oCPFQpVZs
— BCCI (@BCCI) February 12, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এবি ডিভিলিয়ার্স দলে ফেরায় দক্ষিণ আফ্রিকার শক্তি বৃদ্ধি হয়েছে। তবুও পোর্ট এলিজাবেথেও স্পিন অস্ত্রেই বাজিমাতের ভাবনা বিরাটের। প্রোটিয়াস বধের জন্য এরাই কোহলির অস্ত্র।
কেদার যাদবের ফিটনেস নিয়ে এখনও সঠিক বার্তা নেই। কেপটাউনে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। তারপর তার কি অবস্থা সেটা এখনও দেখা যাচ্ছে। কেদারের স্লো স্পিন থাকলে চাহাল ও যাদব জুটি ভালো ফল দেয়। রোহিত শর্মা শেষবার বল ঘুরিয়েছেন পার্থে ২০১৬-র জানুয়ারিতে। এদিকে মিডল অর্ডারে অজিঙ্ক রাহানে একটি ম্যাচে ভালো পারফর্ম করলেও বাকি ম্যাচগুলিতে ধারাবাহিকতা দেখাতে পারেননি। ব্যাট হাতে ভালো ফর্ম দেখাতে পারেননি হার্দিক পান্ডিয়া।
Some left arm spin from @akshar2026 and slow leggies from @msdhoni. It's all happening at the spinner's nets #TeamIndia #SAvIND pic.twitter.com/syf23R6dSE
— BCCI (@BCCI) February 12, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ভারতের টপ অর্ডার এ পর্যন্ত ভালো পারফরম্যান্স দিয়েছে, বিরাট কোহলি, শিখর ধাওয়ানরা দারুণ ধামাকা দেখাচ্ছেন। তবে রোহিত শর্মার ফর্ম চিন্তায় রাখছে থিঙ্কট্যাঙ্ককে। ঘরের মাঠে ধামাকা পারফরম্যান্স দেওয়া রোহিত দক্ষিণ আফ্রিকার ১২ ইনিংসে ১১.৪৫ গড়। কোহলির ঝোলায় রয়েছে ৩৯৩ রান, শিখর ধাওয়ানের ২৭১ রান। বাকি সব ব্যাটসম্যানরা মিলে রান করেছেন ২৩৯।
তবে দক্ষিণ আফ্রিকায় ভারতের খারাপ রের্কডের খতিয়ান ইতিমধ্যেই ভেঙেছে ভারত। এই অবস্থায় দক্ষিণ আফ্রিকায় নতুন রেকর্ড গড়ার স্বপ্নে বুঁদ টিম ইন্ডিয়া।
Click it and Unblock the Notifications