মরিয়া চেষ্টা করেও ব্যর্থ বাংলাদেশ, চট্টগ্রাম টেস্টে জয়ের দোরগোড়ায় ভারত

মরিয়া চেষ্টা করেও ব্যর্থ বাংলাদেশ, চট্টগ্রাম টেস্টে জয়ের দোরগোড়ায় ভারত

শেষ হল চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা। ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে চালকের আসনে ভারত। পঞ্চম দিনে চার উইকেট সংগ্রহ করে নিতে পারলেই দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাবে ভারত। অপর দিকে, জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন এখনও ২৪১ রান। চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের রান ২৭২/৬।

মরিয়া চেষ্টা করেও ব্যর্থ বাংলাদেশ, চট্টগ্রাম টেস্টে জয়ের দোরগোড়ায় ভারত

তৃতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ছিল ৪২/০। ভারতী বোলারদের বিরুদ্ধে তৃতীয় দিনের শেষ সেশনে যে লড়াইটা করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং জাকির হাসান, সেই লড়াইটাই বজায় রাখেন দিনের শুরু থেকে। চতুর্থ দিনের মর্নিং সেশনে ভারতকে ম্যাচে দাঁত ফোটাতেই দেয়নি এই দুই ব্যাটার। তবে, শান্তর উইকেট বাংলাদেশ হারানোর পর ধীরে ধীরে ম্যাচে ফেরে ভারত। বাংলাদেশ ১২৪ রানে প্রথম উইকেটটি হারায়। ভারতকে প্রথম ব্রেত থ্রু এনে দেন উমেশ যাদব। ১৫৬ বলে ৬৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন নাজমুল। পরবর্তী ৫০ রানের মধ্যে আরও দুইটি হারায় বাংলাদেশ। অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে ৫ রানে প্যাভিলিয়নে ফেরেন ইয়াসির আলি, ১৯ রানে ফেরেন লিটন দাস।

এক দিনক থেকে যখন নিয়মিত উইকেট হারিয়ে চাপ বাড়ছে বাংলাদেশের উপর তখন এক দিক ধরে রেখেছিলেন জাকির হাসান। তিনি শেষ পর্যন্ত শতরান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন। আশা করা হয়েছিল হাসানের উইকেট হারানোর পর মুশফিকুর রহিম এবং শাকিব আল হাসান মিলে বাংলাদেশকে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে কিন্তু বাস্তবে ঘটেনি তেমনটা। শাকিব নিজের দক্ষতার পরিচয় রাখলেন মুশফিক ব্যর্থ হয়েছেন। তিনি ১৯ রানে আউ হয়েছেন। এই ম্যাচে বাংলাদেশের উইকেটরক্ষকের ভূমিকা পালন করা নুরুল হাসান করেন মাত্র ৩ রান। দিনের শেষে বাংলাদেশের হয়ে ৪০ রান করে ক্রিজে অপরাজিত রয়েছেন শাকিব আল হাসান এবং ৯ রানে অপরাজিত রয়েছে মেহিদি হাসান মিরাজ।

এ দিন বাংলাদেশের ছয়টি উইকেটের মধ্যে পাঁচটি উইকেটই নিয়েছেন ভারতীয় স্পিনাররা। তিনটি উইকেট নেন অক্ষর প্যাটেল, একটি করে উইকেট পান কুলদীপ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিন। একমাত্র পেসার হিসেবে উইকেট পান উমেশ যাদব। তিনিই দিনের প্রথম উইকেটটি সংগ্রহ করেন।

পঞ্চম দিনের প্রথম সেশনের মধ্যেই ভারতীয় দল ম্যাচ শেষ করে দেওয়ার চেষ্টা করবে এমনটাই প্রত্যাশিত। তবে, বাংলাদেশ যদি মরিয়া প্রত্যাবর্তন ঘটায় তা হলে এই টেস্ট স্মরণীয় টেস্টগুলির মধ্যে জায়গা করে নিতে পারবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+