শ্রীলঙ্কা-র বিরুদ্ধে ইডেনে নামছে ভারত, ফেভারিট তকমাই তাতাচ্ছে বিরাট এন্ড কোংকে

বৃহস্পতিবার থেকে শুরু ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ। 

শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছে ভারত। অজিঙ্ক রাহানের দাবি এক নম্বরে থাকার লক্ষ্যেই মাঠে নামছে টিম ইন্ডিয়া। সাম্প্রতিক ৯-০ অ্যাওয়ে সিরিজ জিতে শ্রীলঙ্কা থেকে ফিরেছে ভারত। ইডেনেও জয়ের জন্যই ঝাঁপাবে ভারত।

শ্রীলঙ্কা-র বিরুদ্ধে ইডেনে নামছে ভারত, ফেভারিট তকমাই তাতাচ্ছে বিরাট এন্ড কোংকে

অজিঙ্ক রাহানে বলেছেন, 'এই মুহূর্তে আমরা এক নম্বরে থাকতে চাই। তাই এই সিরিজ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকটা সিরিজ জিততে চাই, আমরা এখানকার পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল। '

তবে শ্রীলঙ্কা সফরের সঙ্গে এটাকে মিলিয়ে ফেলতে চাইছেন না তিনি। তাঁর মতে এটা নতুন যুদ্ধ। এটাতে তাই নতুন ভাবে ঝাঁপিয়ে পড়তে হবে ভারতকে। রাহানে আরও জানিয়েছেন, 'শ্রীলঙ্কায় যে ম্যাচ খেলা হয়েছে, এটা তার থেকে পুরোপুরি আলাদা। ওখানে আমরা ভালো খেলে এসেছি বলেই আমরা শ্রীলঙ্কাকে হালকাভাবে নিচ্ছি না।'

শ্রীলঙ্কা-র বিরুদ্ধে ইডেনে নামছে ভারত, ফেভারিট তকমাই তাতাচ্ছে বিরাট এন্ড কোংকে

তবে অজিঙ্ক রাহানে প্রতিপক্ষকে সম্মান দেখালেও প্রাক্তন শ্রীলঙ্কান স্পিনার জানিয়েছেন, 'এই সিরিজে ভারতই নিঃসন্দেহে ফেভারিট। ২২ বছর শ্রীলঙ্কার মাটিতে যেটা কেউ করতে পারেনি বিরাটের নেতৃত্বে ভারতীয় দল সেটাই করেছে।'

সব মিলিয়ে ইডেন টেস্টের আগে ফেভারিট তকমাকে শক্তি করেই মাঠে নামবে বিরাট এন্ড কোং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+