জয়ের ধারায় থাকা ভারত সিরিজ সিল করতে বদ্ধপরিকর
দুটি ম্যাচে শ্রীলঙ্কাকে নিয়ে ছেলেখেলা করেছে ভারতীয় দল এবার টিম ইন্ডিয়ার ফোকাসে সিরিজ জয়
টেস্টে হোয়াইট ওয়াশের পর ওয়ান ডে-তেও ধামাকা পারফরমেন্স টিম ইন্ডিয়ার। ইতিমধ্যেই সিরিজে ২-০ জিতে গেছে টিম ইন্ডিয়া। ডাম্বুলা-র পর ক্যান্ডিতেও শ্রীলঙ্কা বধের পর তৃতীয় ম্যাচেই সিরিজ পকেটে পুড়ে নিতে চাইছে বিরাট এন্ড কোং।
ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে রবি শাস্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে কোহলি ব্রিগেডকে এখনও পরাজয়ের সম্মুখীন হতে হয়নি। ক্যান্ডিতে বিপাকে পড়েও হার দেখতে হয়নি টিম ইন্ডিয়াকে। সৌজন্যে ধোনি-ভুবি জুটি।
মাহি এবং ভুবির এমন যুগলবন্দি দেখে যারপরনাই খুশি রবি শাস্ত্রী। তবে এই আনন্দের মুহূর্তকে একটু আলাদাভাবে ব্যক্ত করলেন তিনি। ভারতীয় দলকে কঠিন পরিস্থিতি থেকে বের করে আনার জন্য শাস্ত্রী'জি নিজের টুইটার অ্যাকাউন্টে ভূয়সী প্রশংসা করেন। মাহি-ভুবির পার্টনারশিপকে তিনি "জেল ব্রেক" বলে সম্বোধন করেন।
এদিকে রবিবারের তৃতীয় ম্যাচের আগে এই পরপর জয়ের ধারায় থাকাটাই তাতাচ্ছে ভারতকে। সব মিলিয়ে সিরিজ পকেটে পুড়ে নিতে আত্মবিশ্বাসী কোহলি এন্ড কোং।

#TeamIndia batsman @klrahul11 sweating it out in the nets ahead of the 3rd ODI against Sri Lanka #SLvIND pic.twitter.com/uv81j4VCmN
— BCCI (@BCCI) August 26, 2017

Click it and Unblock the Notifications