কোহলির শতরান জলে গেল, ভারতকে মোক্ষম ধাক্কা লাথাম-টেলরের

বিরাটের সেঞ্চুরি সত্ত্বেও হার মানতে হল কোহলি ব্রিগেডকে। বোলারদের ব্যর্থ। লাথাম ও টেলরের দাপটে সিরিজের প্রথম ম্যাচে জয়ী হল নিউজিল্যান্ড।

জীবনের দুশোতম ম্যাচে সেঞ্চুরি করে রূপকথার মঞ্চ সাজিয়েই রেখেছিলেন বিরাট কোহলি। কিন্তু সেই মঞ্চ আলো করে বিরাজ করলেন বিপক্ষের দুই ব্যটসম্যান। লাথাম ও টেলরের ব্যাটিং দাপটে ম্লান হয়ে গেল কোহলির সেঞ্চুরি। তাই অসাধারণ ইনিংস উপহার দিয়েও ডাবল সেঞ্চুরির ম্যাচ স্মরণীয় করে রাখা হল না বিরাটের। নিউজিল্যান্ডের কাছে সিরিজের প্রথম ম্যাচেই হার মানতে হল ভারতকে।

ভারতকে মোক্ষম ধাক্কা লাথাম-টেলরের

এদিন শুরুটা ঠিকমতো না হলেও বিরাট কোহলির সেঞ্চুরিতে লড়াই করার মতো রান পেয়ে গিয়েছিল ভারত। নিউজিল্যান্ডের কাছে জয়ের জন্য ২৮১ রানের লক্ষ্যমাত্রা রাখে টিম ইন্ডিয়া। একদিকে বিরাট কোহলির ব্যাট চললেও অপরপ্রান্তে যোগ্য সঙ্গত করার মতো কাউকে পাননি ভারত অধিনায়ক। ফলে ৩০০-র গণ্ডি টপকানো হয়নি।

কোহলির শতরান

এদিন খোলার শুরুতেই ভারতীয় ওপেনারদের ফিরিয়ে দিয়ে মোক্ষম আঘাত দেন সাউদি ও বোল্ট। দুই বোলারের দাপটে এদিন বড় রান খাঁড়া করতে পারেননি কোহলি অ্যান্ড কোং। সাউদি তিনটি ও বোল্ট চারটি উইকেট নেন। বোলিংয়ের মতো ব্যাটিংয়ের শুরুটাও নেহাত মন্দ করেনি নিউজিল্যান্ড। ৪৮ রানে প্রথম উইকেটের পতন হয়। তারপর অবশ্য পরপর তিনটি উইকেট খুইয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। সেইখান থেকেই ২০০ রানের পার্টনারশিপ জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয় নিউজিল্যান্ডকে।

নিউজিল্যান্ড বুঝিয়ে দিল, সীমিত ওভারের ক্রিকেটে তারা সবসময়ই ভয়ঙ্কর। কখন কী করবে, তা আগাম অনুমান করা দুঃসাধ্য। সেইমতোই এদিন ভারতের জয়ের ধারা রুখে দিলেন কিউইরা। টম লাথাম সেঞ্চুরি করলেও রস টেলর সেঞ্চুরি হাতছাড়া করলেন। ৯৫ রানের মাথায় খেলার একেবারে শেষ লগ্নে আউট হন টেলর। দুই কিউই ব্যটসম্যানদের কর্তৃত্বে ফ্যাকাসে হয়ে গেল বিরাটের জৌলুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+