রোহিতের কামব্যাক-শতরান আর কোহলির ব্র্যাডম্যানীয় কীর্তিতে পাহাড় চূড়ায় ভারত
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ৬১০ রানে প্রথম ইনিংসের সমাপ্তী ঘোষণা করে ভারত। অর্থাৎ শ্রীলঙ্কার ২০৫ রানের জবাবে পাহাড় প্রমাণ রান খাঁড়া করে বিরাটরা এখন ৪০৫ রানে এগিয়ে।
দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে উজ্জ্বল বিরাট ও রোহিত। ভারতের দুই প্রতিভাবান এদিন একসঙ্গে বিদর্ভের ক্রিকেট স্টেডিয়াম মাতিয়ে দিলেন। একজন চার বছর পর টেস্টের আসরে ফিরেই হাঁকালেন সেঞ্চুরি। আর অধিনায়ক বিরাট টপকে গেলেন স্যার ব্র্যাডম্যানের কীর্তিকেও। অধিনায়ক হিসেবে পাঁচটি সেঞ্চুরির কৃতিত্বে এখন তাঁর ভাগীদার একমাত্র ব্রায়ান লারা।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ৬১০ রানে প্রথম ইনিংসের সমাপ্তী ঘোষণা করে ভারত। অর্থাৎ শ্রীলঙ্কার ২০৫ রানের জবাবে পাহাড় প্রমাণ রান খাঁড়া করে বিরাটরা এখন ৪০৫ রানে এগিয়ে। বিরাট এই রানের বোঝা নিয়ে খেলতে নেমে শুরুতেই উইকেট খুইয়ে বসে। ইশান্তের প্রথম ওভারেই ক্লিন বোল্ড হয়ে ফিরে যান শ্রীলঙ্কান ওপেনার।
ভারতের কাছে এই টেস্ট কামব্যাক-ম্যানদের জন্য স্মরণীয় হয়ে থাকল। এক ইশান্ত শর্মা, দুই মুরলি বিজয়, আর তিন রোহিত শর্মা। তিনজনেই নাগপুর টেস্টে ফিরেছিলেন ভারতীয় স্কোয়াডে। সেই সুযোগ তাঁরা দারুনভাবে কাজে লাগালেন। মুরলি বিজয় ও চেতেশ্বর পূজারা দু-জনেই সেঞ্চুরি করেছিলেন দ্বিতীয় দিনে। আর তৃতীয় দিনেও জোড়া সেঞ্চুরি বিরাট কোহলি ও রোহিত শর্মার। কোহলি তো আবার ডাবল সেঞ্চুরি করে মাতিয়ে দিলেন ক্রিকেটপ্রেমীদের। রোহিত শর্মা তাঁর স্বাভাবিক খেলা উপহার দিয়ে শতরান করলেন।
বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত। তার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে দারুন হোমওয়ার্ক সেরে রাখলেন ভারতীয় ব্যাটসম্যানরা। এবার পরীক্ষা ইশান্ত-অশ্বীনদের। ইশান্ত শুরুতেই ধাক্কা দিয়েছেন। আর অশ্বীন প্রথম থেকেই তাঁর অফস্পিনে বেঁধে ফেলেছেন শ্রীলঙ্কানদের। পরিস্থিতি যা তাতে চতুর্থ দিনেই ভারতের কাঙ্খিত জয় এসে যেতে পারে ভারতের ঝুলিতে। বিরাটরা এগিয়ে যেতে পারে টেস্ট সিরিজেও।
এদিন ভারত পাঁচ উইকেটে ৬১০ রান সংগ্রহ করে। লোকেশ রাহুল আর অজিঙ্কা রাহানে ছাড়া সবাই-ই সফল। চার-চারজন ব্যাটসম্যান শতরান করেছেন একই ইনিংসে। বিরাট কোহলি ২১৩ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেও, ১০২ রান করে অপরাজিত রোহিত শর্মা, সঙ্গে ছিলেন অশ্বীন। এরপরই ডিক্লেয়ার্ড ঘোষণা করে দেন বিরাট। শ্রীলঙ্কা ৯ ওভারে ১ উইকেটে ২১ রান সংগ্রহ করে। এখনও ৩৮৪ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।












Click it and Unblock the Notifications