শুরু কলম্বো টেস্ট, মুরলী বিজয়কে সরিয়ে দলে ঢুকলেন লোকেশ রাহুল
বৃহসপ্তিবার থেকে শুরু হয়ে গেল ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট। টসে জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত ভারতের।
বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে। প্রথম দিনে মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ১১০/ ১। প্যাভিলিয়নে ফিরে গেছেন প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯০ করা শিখর ধাওয়ান।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি। আগের দিনই জানিয়েছিলেন বৃহস্পতিবারের ম্যাচে দলে ফিরছেন লোকেশ রাহুল। এদিন অন্য ওপেনার মুরলী বিজয়কে সরিয়ে দলে ঢোকেন লোকেশ রাহুল। গল টেস্টের প্রথম ইনিংসে ১৯০ রান করা শিখর ধাওয়ান এদিন দুরন্ত শুরু করলেও বড় রান করতে পারেননি। ৩৭ বলে ৩৫ রান করে দিলরুয়ান পেরেরার শিকার তিনি।
মধ্যাহ্নভোজের বিরতি অবধি ভারতের ১১০/১ উইকেট। ক্রিজে রয়েছেন ৭৩ বলে ৫২ করা লোকেশ রাহুল ও ৫৮ বলে ১৪ করা চেতেশ্বর পূজারা। নিজের পঞ্চাশতম টেস্ট খেলছেন পূজারা।
And that will be Lunch as #TeamIndia get to 101/1 with @klrahul11 on 52* and @cheteshwar1 on 14* #SLvIND pic.twitter.com/zkaRC2m2uK
— BCCI (@BCCI) August 3, 2017
Click it and Unblock the Notifications