কোহলিদের কোচের জন্য ২০০০-এর বেশি আবেদন থেকে ৬ জনের ইন্টারভিউ নেবেন কপিল, জেনে নিন ছ'জন কারা?

ভারতীয় দলের কোচের জন্য ২০০০-এর বেশি আবেদন থেকে ছয় জনের নাম বাছাই করল বোর্ড। এই ছ'জনকে চূড়ান্ত পরীক্ষায় পাশ করতে ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির(সিএসি) প্রধান কপিল দেবের কাছে ইন্টারভিউ দিতে হবে।

ভারতীয় দলের কোচের জন্য ২০০০-এর বেশি আবেদন থেকে ছয় জনের নাম বাছাই করল বিসিসিআই। এই ছ'জনকে চূড়ান্ত পরীক্ষায় পাশ করতে ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির(সিএসি) প্রধান কপিল দেবের কাছে ইন্টারভিউ দিতে হবে।

কোহলিদের কোচের জন্য ২০০০-এর বেশি আবেদন থেকে ৬ জনের ইন্টারভিউ নেবেন কপিল, জেনে নিন ছজন কারা?

সোমবারই ছয় জনের নাম চূড়ান্ত করেছে বোর্ড। সেই তালিকা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডকে ২০১৫ বিশ্বকাপ ফাইনালে তোলা মাইক হেসন। নিউজিল্যান্ড দলের হয়ে ছয় বছর কোচিং করান হেসন। কিউয়িদের অন্যতম সফল কোচ হিসেবে তাঁর সুনাম রয়েছে। তিনি আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবেও কোচিং করিয়েছেন।

তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তনি ও আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজিকে চ্যাম্পিয়ন করা কোচ টম মুডি। অন্যদিকে কোহলিদের বর্তমান কোচ রবি শাস্ত্রীও লড়াইয়ে রয়েছেন। তাঁর কোচিংয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের জন্য টেস্ট সিরিজ জিতেছে ভারত। সেই সাফল্য তাঁকে কোহলিদের কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে দিতে পারে। ক্রিকেটমহলের মত, এই তিন কোচের মধ্যে এক জনই সম্ভবত ভারতের পরবর্তী হেড কোচ হতে চলেছেন।

বাকি তিন নামের মধ্যে রয়েছেন লালচাঁদ রাজপুত। ভারতীয় দলের সঙ্গে আগেও কাজ করেছেন রাজপুত। লড়াইয়ে রয়েছেন ভারতের প্রাক্তন ফিল্ডিং কোচ রবিন সিং। এবং শেষ নামটি রয়েছে আফগানিস্তানের ওয়েস্ট ইন্ডিয়ান প্রাক্তন অল-রাউন্ডার কোচ ফিল সিমন্স। এই ছ'জনের মধ্যে রাজপুত, রবিন সিং ও রবি শাস্ত্রীর ভারতীয় দলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। আগামী ১৬ অগাস্ট থেকে ইন্টারভিউ পর্ব শুরু হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+