কোহলির মুখদর্শনও কি করতে চাইছেন না কুম্বলে! কোচ-কাজিয়ায় নয়া নাটক, পড়ুন

এদিন অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল ক্যারিবিয়ান সফরের জন্য বিমান ধরে। গোটা ভারতীয় দল বিমানে উঠলেও সেই দলে ছিলেন না অনিল কুম্বলে।

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ খেলতে ইংল্যান্ড থেকে রওনা দিল ভারতীয় ক্রিকেট দল। অথচ ভারতীয় দলের সঙ্গে বিমানে উঠলেন না বর্তমান ভারতীয় দলের কোচ অনিল কুম্বলে। বিতর্ক ফের একবার উসকে দিল কুম্বলের এই সিদ্ধান্ত। তবে কি তিনি আর কোচিং করাবেন না ভারতীয় দলকে। এটাই বোঝাতে চাইলেন এই সিদ্ধান্তের মাধ্যমে? এই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

এদিন অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল ক্যারিবিয়ান সফরের জন্য বিমান ধরে। গোটা ভারতীয় দল বিমানে উঠলেও সেই দলে ছিলেন না অনিল কুম্বলে।

আর কোচ থাকছেন না কুম্বলে!

সবচেয়ে আশ্চর্যের, তিনি যে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন না, তা এদিন বিমানবন্দরে পৌঁছনোর আগে পর্যন্ত নাকি ভারতীয় দলের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আয়োজকরা জানতেন না। বিমানবন্দরে সকলে পৌঁছলে গোটা ঘটনা জানাজানি হয়।

কুম্বলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নাকি জানিয়েছেন, আগামী ২২-২৩ তারিখ লন্ডনে আইসিসির সভা রয়েছে। তিনি সদস্য হিসাবে সেই সভায় উপস্থিত থাকতে চান। আর সেজন্যই আপাতত ভারতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে গেলেন না।

তবে তিনি আদৌও শেষপর্যন্ত ক্যারিবিয়ান সফরে গিয়ে ভারতীয় দলের কোচিং করাবেন কিনা সেটাও স্পষ্ট করেননি। ভারতীয় দল সূত্রে খবর, ওয়েস্ট ইন্ডিজগামী বিমানে কুম্বলের টিকিট কাটা ছিল। তিনি আগে থেকে কোনও খবর না দেওয়ায় টিকিট বাতিলও করা হয়নি। শেষমুহূর্ত বিষয়টি সকলে জানতে পারেন।

এই ঘটনার ফলে অধিনায়ক বিরাট কোহলি ও কোচ অনিল কুম্বলের মধ্যে বিরোধের ঘটনা এবার প্রকাশ্যে চলে এল বলে মনে করা হচ্ছে। কোনও পক্ষই এখনও প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মুখ খোলেননি। তবে যা পরিস্থিতি তাতে বিসিসিআই যতই গোটা বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক না কেন, কুম্বলের এহেন আচরণে ফের একবার কোচ-অধিনায়ক কাজিয়া প্রকাশ্যে চলে এল। এখন দেখার ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষপর্যন্ত কোচ কুম্বলে থাকেন কিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+