লোকেশ রাহুল জিম্বাবোয়ের বিরুদ্ধে ODI-এ টস জিতে ফিল্ডিং নিলেন, দুই দলের একাদশে রয়েছেন কারা?

হারারে স্পোর্টস ক্লাবে তিন ম্যাচের সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিকে মুখোমুখি ভারত ও জিম্বাবোয়ে। ভারত চলতি সিরিজে দ্বিতীয় সারির দল পাঠিয়ে রিজার্ভ বেঞ্চের শক্তি দেখে নিতে চাইছে। নজর থাকবে লোকেশ রাহুলের দিকে, তিনি কয়েক মাস মাঠের বাইরে কাটিয়ে আজ কামব্যাক করছেন এবং অধিনায়ক হিসেবে। অন্যদিকে, ২০২৩ বিশ্বকাপে যোগ্যতা অর্জনের লক্ষ্যে এই সিরিজে ভালো কিছু করতে মরিয়া সম্প্রতি দেশের মাটিতে সাদা বলের সিরিজে বাংলাদেশকে হারানো জিম্বাবোয়ে।

ভারতের ফিল্ডিং

আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রাহুল। উইকেটে আর্দ্রভাবকেই কাজে লাগাতে চাইছেন তিনি। এই মাঠেই ২০১৬ সালে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয়েছিল লোকেশ রাহুলের। সেই ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করে দলকে জেতান রাহুল। এশিয়া কাপের আগে চলতি সিরিজেই ছন্দে ফেরার সেরা সুযোগ হাতছাড়া করতে চাইছেন না রাহুল। তিনি ম্যাচের আগে বলেছেন, হারারেতে আমার একদিনের ও টি ২০ আন্তর্জাতিকে অভিষেক হয়েছিল। অনেক সুখস্মৃতি রয়েছে। সেই তালিকাটি আরও লম্বা করতেই মুখিয়ে রাহুল। রাহুলের সাদা বলের দুই ফরম্যাটেই অভিষেক হয়েছিল জিম্বাবোয়ে সফরে। সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেলের টি ২০ আন্তর্জাতিক অভিষেক হয়ে জিম্বাবোয়েতে।

নজরে রাহুল

নজরে রাহুল

হারারেতে রাহুল তিনটি একদিনের আন্তর্জাতিক খেলেছেন। ব্যাটিং গড় তাঁরই ভারতীয়দের মধ্যে সেরা। রাহুলের গড় ১৯৬, অম্বাতি রায়ুডুর সাতটি ইনিংসের পর গড় ১২৩। আজকের ম্যাচের পিচ ব্যাটিং সহায়ক বলেই মনে করা হচ্ছে। তবে সকালের দিকে জোরে বোলাররা কিছুটা ফায়দা আদায় করে নিতে পারেন। হারারে স্পোর্টস ক্লাবে ১৯৯২ থেকে ২০১৬ অবধি ১৬টি একদিনের আন্তর্জাতিকে জিম্বাবোয়ে ভারতকে মাত্র দুবার হারাতে পেরেছে।

চাহারেরও কামব্যাক

রাহুলের সঙ্গেই এদিন ভারতের প্রথম একাদশে প্রত্যাবর্তন দীপক চাহারেরও। দীর্ঘদিন চোটের কারণে তিনি মাঠের বাইরে ছিলেন। এশিয়া কাপের আগে জিম্বাবোয়ে সিরিজে তিনি নিজেকে দারুণভাবে মেলে ধরতে চান। চাহার বলেন, আমি পুরোপুরি ফিট। ভারতীয় দলে এখন সুযোগ পাওয়ার কঠিন প্রতিযোগিতা চলছে। কেরিয়ারের প্রথম থেকেই তা দেখছি। নতুন বল নিয়ে এবং ব্যাট হাতে দলের হয়ে নিজের দায়িত্ব পালন করতে চাই। ঠাণ্ডা হাওয়া বইছে, ফলে সিম বোলাররা সাহায্য পাবেন। পরিসংখ্যানও বলছে এখানে শুরুর দিকে জোরে বোলাররা উইকেট থেকে ফায়দা আদায় করতে পারেন। আমি কয়েক বছর ধরে ব্যাটিংয়েও জোর দিয়েছি। গত বছর চারটি ম্যাচে ব্যাট করেছি। নিজের পারফরম্যান্সে খুশি দীপক ব্যাট হাতেও সুযোগের সদ্ব্যবহার করতে মুখিয়ে।

ভারতের প্রথম একাদশ- লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, ঈশান কিষাণ, দীপক হুডা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, দীপক চাহার, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।

আত্মবিশ্বাসী জিম্বাবোয়ে

জিম্বাবোয়ের অধিনায়ক রেজিস চাকাভা জানিয়েছেন, তিনিও টস জিতলে বোলিংই নিতেন। প্রথম ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবলে বলে মনে করছেন তিনি। ইনোসেন্ট কাইয়ার সঙ্গে ওপেন করবেন তাদিওয়ানাশে মারুমনি। দলে নেওয়া হয়েছে রিচার্ড নাগারভাকে।
জিম্বাবোয়ের প্রথম একাদশ- তাদিওয়ানানাশে মারুমনি, ইনোসেন্ট কাইয়া, সিন উইলিয়ামস, ওয়েসলি মাধেভেরে, সিকান্দর রাজা, রেজিস চাকাভা (অধিনায়ক ও উইকেটকিপার), রায়ান বার্ল, লুক জংওয়ে, ব্র্যাডলি ইভান্স, ভিক্টর নিয়াউচি, রিচার্ড নাগারভা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+