দিল্লিতে সিরিজ নির্ণায়ক ওডিআইয়ে টস জিতে ফিল্ডিং ভারতের, প্রথম দল হিসেবে নয়া নজির দক্ষিণ আফ্রিকার

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজ নির্ণায়ক তৃতীয় একদিনের ম্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। লখনউয়ে প্রথম ম্যাচে জিতেছিল প্রোটিয়া-বাহিনী, রাঁচিতে সিরিজে সমতা ফেরায় মেন ইন ব্লু। বৃষ্টিতে আউটফিল্ড ভিজে থাকায় আজ টস হয়েছে নির্ধারিত সময়ের চেয়ে ৪০ মিনিট দেরিতে। খেলা শুরু হবে আধ ঘণ্টা দেরিতে। টস জিতে ফিল্ডিং নিয়েছে ভারত।

টস জিতে ফিল্ডিং ভারতের

দক্ষিণ আফ্রিকাকে এই ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড মিলার। প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকাকে চলতি একদিনের সিরিজে তিনটি ম্যাচে তিনজন আলাদা অধিনায়ক নেতৃত্ব দিচ্ছেন। দক্ষিণ আফ্রিকার হেড কোচ হিসেবে মার্ক বাউচারের শেষ ওডিআইয়ে অধিনায়ক হিসেবে মিলারের অভিষেক হচ্ছে। ভারতীয় দল অপরিবর্তিত। দক্ষিণ আফ্রিকা দলে তিনটি পরিবর্তন। খেলছেন না ওয়েন পারনেল, কেশব মহারাজ ও কাগিসো রাবাডা। দলে এসেছেন মার্কো জানসেন, আন্জিল ফেহলাকওয়াইও ও লুঙ্গি এনগিডি। আগের ম্যাচে মহারাজ প্রোটিয়াদের নেতৃত্ব দিয়েছিলেন। প্রথম ম্যাচে অধিনায়কত্ব করেন তেম্বা বাভুমা। তবে ভারত সফরে চারটি ম্যাচেই তিনি চূড়ান্ত ব্যর্থ হয়েছেন।

আউটফিল্ড ভিজে থাকায় দেরিতে খেলা শুরু

দিল্লিতে কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। গতকাল রাতেও বৃষ্টি হয়েছিল। আউটফিল্ড ভিজে থাকায় নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। তবে মাঠকর্মীরা ছিলেন দারুণ তৎপর। প্রথমে জানানো হয় আম্পায়াররা মাঠ পরিদর্শন করবেন বেলা দেড়টায়। তখন ঠিক হয় টস হবে বেলা ১টা ৪৫ মিনিটে, খেলা শুরু হবে ২টো ১৫ মিনিটে। ওভার সংখ্যা কমানো হবে না। তারপর ফের জানানো হয়, টস হবে বেলা ১টা ৪০ মিনিটে, বেলা ২টোয় শুরু হবে খেলা। টস জিতে শিখর ধাওয়ান বলেন, উইকেটের আর্দ্রভাবকে কাজে লাগানোর লক্ষ্যেই ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত। চাপের মুখেও দল যে পরিণত ক্রিকেট খেলছে তাতে সন্তুষ্ট ভারত অধিনায়ক। শিখরের দলের একাদশ এদিন অপরিবর্তিতই রাখা হয়। অর্থাৎ উইনিং কম্বিশনেই আস্থা রাখল ভারত।

তিন ম্যাচে তিন অধিনায়ক প্রোটিয়াদের

দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড মিলার। দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে তিনি গর্বিত। ডেভিড মিলার জানান, তিনিও টস জিতলে ফিল্ডিংই নিতেন। শামসি, বাভুমার পর মহারাজও অসুস্থ বোধ করায় এই ম্যাচে খেলছেন না বলে জানান মিলার। এ ছাড়াও প্রোটিয়াদের প্রথম এগারোর বাইরে রয়েছেন ওয়েন পারনেল ও কাগিসো রাবাডা। রাবাডার ক্ষেত্রে টি ২০ বিশ্বকাপের আগে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্কো জানসেন, আন্ডিল ফেহলাকওয়াইও এবং লুঙ্গি এনগিডিকে আজকের ম্যাচে খেলাচ্ছে দক্ষিণ আফ্রিকা।

একনজরে এগারো

ভারতের একাদশ- শিখর ধাওয়ান (অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, কুলদীপ যাদব, আবেশ খান, মহম্মদ সিরাজ

দক্ষিণ আফ্রিকার একাদশ- কুইন্টন ডি কক (উইকেটকিপার), জ্যানেম্যান মালান, রিজা হেন্ডরিকস, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার (অধিনায়ক), মার্কো জানসেন, আন্ডিল ফেহলাকওয়াইও, বিয়র্ন ফরটুইন, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+