রাঁচিতেও টস জিতে ফিল্ডিং নিলেন রোহিত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হর্ষলের

পাকাপাকিভাবে ভারতের টি ২০ অধিনায়ক হওয়ার পর দ্বিতীয় ম্যাচেও টস জিতলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ডিউ ফ্যাক্টরের কথা ভেবে রান তাড়া করারই সিদ্ধান্ত নিলেন। চোটের কারণে এদিনের ম্যাচে খেলতে পারছেন না মহম্মদ সিরাজ। তাঁর জায়গায় অভিষেক হচ্ছে এবারের আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী হর্ষল প্যাটেলের। ভারত একটি পরিবর্তন আনলেও নিউজিল্যান্ড দলে তিনটি পরিবর্তন হয়েছে। সিরিজ বাঁচানোর লড়াইয়ে দলে এসেছেন জিমি নিশাম, অ্যাডাম মিলনে ও ইশ সোধি। বাদ পড়েছেন লকি ফার্গুসন, রাচিন রবীন্দ্র ও টড অ্যাসলে।

রাঁচিতেও টস জিতে ফিল্ডিং নিলেন রোহিত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হর্ষলের

আজকের ম্যাতে ভারতীয় দলে অভিষেক হল হরিয়ানার হর্ষল প্যাটেলের। ৩০ বছর ৩৬১ দিনের মাথায় জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচটি খেলতে চলেছেন তিনি। হর্ষলের জন্ম গুজরাটের সানন্দে। পরিবারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে না গিয়ে কোচ তারক ত্রিবেদীর অধীনে ক্রিকেট প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। লিস্ট এ-তে তাঁর অভিষেক গুজরাটের হয়ে ২০০৯ সালে। ২০১০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলেছেন। যদিও গুজরাট দলে সুযোগ না পেয়ে তিনি হরিয়ানায় চলে যান। ২০১১ সালে হরিয়ানার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট ও টি ২০-তে অভিষেক। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৪ ম্যাচে ২২৬টি উইকেট রয়েছে। লিস্ট এ-তে ৫৭ ম্যাচে ৮০ ও টি ২০-তে ১১৬টি ম্যাচে তাঁর উইকেটের সংখ্যা ১৩৮। চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ১৫টি ম্যাচে ৩২টি উইকেট দখল করেন, যে রেকর্ড আর কোনও বোলার ভাঙতে পারেননি।

২০১২ সালে তাঁর আইপিএল অভিষেক হয় আরসিবির হয়েই। ৬৩টি আইপিএল ম্যাচে ৭৮টি উইকেট রয়েছে হর্ষলের। ২০১৫ সালে নিয়ছিলেন ১৫ ম্যাচে ১৭ উইকেট। তবে এ বছরই সেরা পারফরম্যান্স উপহার দেন আইপিএলে। তবে সর্বাধিক উইকেটশিকারী হলেও টি ২০ বিশ্বকাপের দলে ছিলেন না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেও সুযোগ পাননি। আজ তাঁর অভিষেক হচ্ছে মহেন্দ্র সিং ধোনির শহরে।

রাঁচিতে এখনও অবধি দুটি টি ২০ আন্তর্জাতিক খেলে দুটিতেই জিতেছে ভারত। আজ জিতলে রাহুল দ্রাবিড়-রোহিত শর্মা জমানার প্রথম সিরিজ জয় নিশ্চিত হবে। আগের ম্যাচে জিতলেও জয় এসেছিল শেষ ওভারে। যতটা সহজে জেতা যাবে বলে মনে করা হচ্ছিল তা হয়নি। ভুলত্রুটি থেকে শিক্ষা সতীর্থরা নিয়েছেন বলে আশাবাদী রোহিত। তিনি বলেন, ডিউ ফ্যাক্টরের কারণে সামনে টার্গেট রেখেই খেলার সিদ্ধান্ত নিলাম। ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, অক্ষর প্যাটেল, দীপক চাহার, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল

নিউজিল্যান্ড- মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট (উইকেটকিপার), জিমি নিশাম, মিতেল স্যান্টনার, টিম সাউদি (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে, ইশ সোধি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+