লর্ডসে টেস্ট জেতার পর লিডসে টস জিতলেন বিরাট, ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং ভারতের
লর্ডসে টেস্ট জিতে সিরিজে এগিয়ে যাওয়ার পর ভারত লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার এক নম্বর দল হিসেবে টস জিতে ব্যাটিং নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় দল অপরিবর্তিত। ইংল্যান্ড দলে দুটি পরিবর্তন।

এই নিয়ে বিরাট কোহলি ও জো রুট একসঙ্গে টেস্টে টস করতে নেমেছিলেন ১২ বার। আজ নিয়ে দ্বিতীয়বার টস জিতলেন ভারত অধিনায়ক। ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ চেন্নাইয়ে শেষ টস জিতেছিলেন বিরাট কোহলি। সেই টেস্টে ভারত রুটের দলকে হারিয়েছিল ৩১৭ রানে। বিরাটের বিরুদ্ধে ১০ বার টস জিতছেন রুট। তার মধ্যে পাঁচটি টেস্ট ইংল্যান্ড জিতেছে, একটি ড্র। এদিন টস করার সময় রুট মুদ্রাটি অনেক উঁচুতে ছুড়লেও ভাগ্য সুপ্রসন্ন ছিল বিরাটের। এতদিন বাদে টস জিতে তিনি নিজেও কিছুটা অবাক। বিরাট বলেন, উইকেট দেখে মনে হচ্ছে এটি ব্যাটিং সহায়কই হবে। স্কোরবোর্ডে বেশি রান তুলতে পারলে সুবিধাই হবে।
A look at the canvas for the 3rd Test.
— BCCI (@BCCI) August 25, 2021
Thoughts 🤔? #ENGvIND pic.twitter.com/FphWvlyVg1
উইকেটে ঘাস না থাকা অবাক করেছে ভারতীয় শিবিরকে। ফলে স্পিনাররা এই উইকেট থেকে ফায়দা তুলতে পারবেন। তবু রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো হয়নি। বিরাট বলেন, অশ্বিনের নাম ভাবনায় ছিল। কিন্তু আমরা উইনিং কম্বিনেশন নিয়েই নামছি। টসে কী হবে তা আগে বোঝাও যায় না। তবে রবীন্দ্র জাদেজাও এই উইকেটে কার্যকরী ভূমিকা পালন করতে পারবেন বলে আশাবাদী ভারত অধিনায়ক। তিনি নিজেও মুখিয়ে রানে ফেরার ব্যাপারে। ইংল্যান্ড দলেও একজনই স্পিনার, মঈন আলি। মার্ক উডের জায়গায় সাকিব মাহমুদের অভিষেক হল না। ব্যাটিংয়ের হাত ভালো হওয়ায় খেলানো হচ্ছে ক্রেগ ওভার্টনকে।
Welcome to Headingley! 🏴🏏#ENGvIND pic.twitter.com/EjTp1UK6Ro
— England Cricket (@englandcricket) August 25, 2021
এই নিয়ে লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে সপ্তম টেস্ট খেলছে ভারত। শেষ টেস্ট খেলেছিল ২০০২ সালে। সেই টেস্টে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে লিডসের হেডিংলিতে ভারত জিতেছিল ইনিংস ও ৪৬ রানে। তার আগে ১৯৮৬ সালে ভারত লিডস টেস্ট জিতেছিল ২৭৯ রানে। ৬টি টেস্টে তিনটি জিতেছে ইংল্যান্ড, দুটি ভারত, একটি ড্র।
Toss & Team Update from Headingley!#TeamIndia have elected to bat against England in the third #ENGvIND Test.
— BCCI (@BCCI) August 25, 2021
Follow the match 👉 https://t.co/FChN8SDsxh
Here's India's Playing XI 🔽 pic.twitter.com/f7SSVgHInj
ভারতের প্রথম একাদশ- লোকেশ রাহুল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ
ইংল্যান্ডের প্রথম একাদশ- ররি বার্নস, হাসিব হামিদ, ডেভিড মালান, জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জস বাটলার (উইকেটকিপার), মঈন আলি, স্যাম কারান, অলি রবিনসন, ক্রেগ ওভারটন, জেমস অ্যান্ডারসন












Click it and Unblock the Notifications