প্রত্যাবর্তনেই টস জিতলেন বিরাট কোহলি, মুম্বই টেস্টে ভারতের ব্যাটিং! কোন দলে এলেন কারা?

মুম্বই টেস্টে সকাল সাড়ে ৯টার পরিবর্তে বেলা ১২টায় শুরু হচ্ছে প্রথম দিনের খেলা। টস জিতে ব্যাটিং নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় দলে তিনটি পরিবর্তন। অজিঙ্ক রাহানে, ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাদেজার জায়গায় দলে বিরাট, মহম্মদ সিরাজ ও জয়ন্ত যাদব। নিউজিল্যান্ড দলে কেন উইলিয়ামসনের জায়গায় খেলছেন ড্যারিল মিচেল।

মুম্বই টেস্টে ভারতের ব্যাটিং! ভারতীয় দলে ৩ পরিবর্তন

বিসিসিআইয়ের দাবি, চোটের কারণে এই টেস্টে খেলছেন না অজিঙ্ক রাহানে, ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাদেজা। কনুইয়ের কারণে ছিটকে গিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন টম লাথাম। এই টেস্টে ৮ উইকেট দখল করলে অনিল কুম্বলের পর দ্বিতীয় বোলার হিসেবে দেশের মাটিতে ৩০০টি টেস্ট উইকেটের মাইলস্টোন স্পর্শ করবেন রবিচন্দ্রন অশ্বিন। ১৯৮৮ সালে নিউজিল্যান্ড ভারতে শেষবার টেস্ট জিতেছিল মুম্বইয়ে। ভারত ২০১৩ সালের পর থেকে টেস্ট সিরিজে হারেনি দেশের মাটিতে। ২০০৩ সালে দেশের মাটিতে ভারত-নিউজিল্যান্ড দুই টেস্টের সিরিজের দুটি ম্যাচই ড্র হয়েছিল।

অধিনায়ক বিরাট কোহলি দেশের মাটিতে কোনও টেস্ট সিরিজে হারেননি। মুম্বইয়ে তিনি সাউদাম্পটনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের বদলা নেওয়ারই চেষ্টা করবেন। গত বছর ভারত নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজ হেরে ফিরেছিল। কিউয়িরা শেষ ১০টি টেস্টে অপরাজেয়, তার মধ্যে ৮টিতেই জিতেছে। তবে কেন উইলিয়ামসনের না থাকা যেমন ধাক্কা, তেমনই ফের চতুর্থ ইনিংসে ব্যাটিং করার চ্যালেঞ্জ লাথামদের সামনে।

টস জিতে হাসিমুখে বিরাট কোহলি বলেন, উইকেট দেখে ভালোই মনে হচ্ছে। ঘাস বেশি নেই। রোদ উঠেছে, ফলে প্রথম ইনিংসে ব্যাটিং করাটাই উচিত বলে মনে করছি। নিউজিল্যান্ড যেভাবে কানপুর টেস্ট ড্র রেখেছিল তাতে তাদের কৃতিত্ব খাটো না করেই সতর্ক ভারত অধিনায়ক। তিনি বলেন, বিপক্ষ ভালো খেলেছে এটা মানতেই হবে। দেশের মাটিতে সিরিজ জয় নিশ্চিত করতে আমাদের ভালো খেলতে হবে, সুযোগের সদ্ব্যবহার করতে হবে। টস জিতলে তিনিও ব্যাটিংই নিতেন বলে লাথাম জানিয়েছেন। কানপুর টেস্ট যেভাবে ড্র হয়েছিল তাতে গোটা দলের আত্মবিশ্বাস বেড়েছে। কানপুরের মতো ওয়াংখেড়েতে স্যুইং অস্ত্রে ভারতকে কম রানে থামাতে চাইছে কিউয়িরা।

ভারত- শুভমান গিল, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, অক্ষর প্যাটেল, উমেশ যাদব, মহম্মদ সিরাজ

নিউজিল্যান্ড- উইল ইয়ং, টম লাথাম (অধিনায়ক), ড্যারিল মিচেল, রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি, উইল সমারভিল, আজাজ প্যাটেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+